• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ে বাইশারী বাজার রিসোর্স সেন্টারে মৌখিক ভাবে দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কেয়ার টেকার সোনা মিয়ার বিরুদ্ধে ঘুষ বানিজ্য অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ। স্কুল ছুটি, টয়লেটে আটকা পড়ল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী! নারী হাফেজাকে সংবর্ধনা দিতে মাইক্রোবাসের বহর মাজার ভাঙচুর-হত্যার ঘটনায় এনসিপির বিবৃতি রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হবিগঞ্জে বিজিবি, র‍্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রট সমন্নয়ে গঠিত টাস্কর্ফোস। ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল এতদিন কোথায় ছিলেন’, নেতাকর্মীদের তোপের মুখে কনকচাঁপা বিএনপি গণতন্ত্র বিরোধী সরকার : নাহিদ ইসলাম আলোচিত জুলাইযোদ্ধা সিঁথি নিলেন নারী আসনের বিএনপির মনোনয়ন

সোনাগাজী স্কাউটস এর সমাপনী অনুষ্ঠানের শুরু ‘জয়বাংলা বাংলারজয়’ গান দিয়ে।

কাওছার মাহমুদ সোনাগাজী ( ফেনী) / ২৩০ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

 

 

কাওছার মাহমুদ সোনাগাজী (ফেনী)

৮ম সোনাগাজী উপজেলা স্কাউটস এর তিনদিন ব্যাপী সমাবেশের সমাপনী অনুষ্ঠান বিষ্ণুপুর হাই স্কুল মাঠে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।অনুষ্টান শুরু হয় ‘জয়বাংলা বাংলারজয়’
গান দিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি সাইফুল ইসলাম।এতে বিশেষ অতিথি ছিলেন এডিএম মঞ্জুর আহসান,এসি ল্যান্ড সোনাগাজী, বিশিষ্ট শিল্পপতি ও বিষ্ণুপুর হাই স্কুলের সভাপতি শিল্পপতি নাজমুল করিম দুলাল জেলা ও উপজেলা স্কাউটের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক,সুধি,ও স্কাউটবৃন্দ। গানের প্রথম কলি শুনেই জেলা প্রশাসক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আয়োজকদের ভৎসনা করেন।তিনি সহ সকল অতিথি এই সময় অনুষ্ঠান স্থল ত্যাগ করেন।ডিসি সাহেব উপস্থিত এডিএমকে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

জানা গেছে, স্বাগতিক স্কুলের স্কাউটদের দিয়ে স্কুল কর্তৃপক্ষ উদ্যেশ্য মূলকভাবে এই গান পরিবেশন করান।জানাযায়, স্কুলের পরিচালনা কমিটির সভাপতি নাজমুল করিম দুলাল একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাম রাজনীতি করতেন।জুলাই বিপ্লবের পূর্বেও তিনি কোথাও নিজেকে বিএনপি পরিচয় দিতেননা। ৫ই আগষ্টের পর হঠাৎ তিনি রাতারাতি ভোল পাল্টে বিএনপির নেতা বনে যান।বিষয়টি তার শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনরা দেখে রীতিমতো বিব্রত হয়েছেন।এছাড়াও স্কুলের প্রধান শিক্ষক সহ অধিকাংশ শিক্ষক‌ই আওয়ামী লীগের লোক।এই স্কুলে সব সময় তারা আওয়ামী লীগের সভা সমাবেশ করতো।

দেশ বিরোধী গান পরিবেশন ছাড়াও অনুষ্ঠানে পরিবেশিত হয় শুধু নৃত্য,গীত।অথচ স্কাউটের তাঁবু জলসায় সাধারণ দেশাত্মবোধক গান,শিক্ষামূলক নাটিকা, ধর্মীয় মূল্যবোধ উজ্জিবক গান সহ বিভিন্ন চিত্তাকর্ষক ডিসপ্লে। কিন্তু এবার সোনাগাজী উপজেলা স্কাউটস কর্মকর্তারা প্রোগ্ৰাম সাজাতে জেলা স্কাউটস এর সাথে কোন প্রকার যোগাযোগ পরামর্শ করেনি বলে অভিযোগ পাওয়া গেছে।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category