রায়হান উদ্দিন ফেনী জেলা প্রতিনিধি :
অনলাইন ভিত্তিক আঞ্চলিক সংবাদ মাধ্যম “এমটিভি নিউজ” এর ৫ পেরিয়ে ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষ্যে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৭মে) বিকালে সোনাগাজী পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ মাধ্যমের অস্থায়ী কার্যালয়ে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ি, দর্শক ও পাঠক ফোরামের নেতৃবৃন্দের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
‘সত্যের পথে দেশের সাথে’ শ্লোগান নিয়ে ২০২০ সালের ২৭ মে যাত্রা শুরু হয় অনলাইন ভিত্তিক আঞ্চলিক সংবাদ মাধ্যম “এমটিভি নিউজ”। প্রতিষ্ঠাবার্ষিকীর গৌরবময় সময়টাকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষক- সাংবাদিক সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এমটিভি নিউজ দর্শক-পাঠক ফোরামের আয়োজনে ও পরিচালক মোহাম্মদ ইকবাল হোসাঈনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, আল হেলাল একাডেমির ইংরেজি শিক্ষক জাহিদুল হাসান সোহান, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দৈনিক ফেনী’র প্রতিনিধি সাহেদ সাব্বির, দৈনিক মানবজমিন প্রতিনিধি কাওছার মাহমুদ, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি গাজী মোহাম্মদ হানিফ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি শরিয়ত উল্যাহ রিফাত, দৈনিক আলোকিত সময় প্রতিনিধি গিয়াস উদ্দিন মামুন, দেশবাংলা প্রতিনিধি শহীদুল ইসলাম মামুন, হ্যাপী ক্লাবের সহ-সভাপতি মোঃ ইলিয়াছ, ফেনীর প্রত্যয় প্রতিনিধি সাখাওয়াত হোসেন মিয়াজী, শমসের নগর প্রতিনিধি মোহাম্মদ উল্যাহ রাকিব, বসুন্ধরা শুভ সংঘের দপ্তর সম্পাদক সাইমুন হাসনাত গালিব, এমটিভি দর্শক ও পাঠক ফোরামের সভাপতি এনামুল হক সৈকত, সদস্য মোঃ পারভেজ, ফখরুল ইসলাম রনি প্রমুখ।
পরিচালক মোহাম্মদ ইকবাল হোসাঈন বলেন, বস্ত নিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা বদ্ধ পরিকর। অতীতের মতো আগামীর দিনগুলোতেও গণমানুষের কণ্ঠস্বর হয়ে দেশ ও জাতির কল্যাণে সংবাদ করে যাবে এমটিভি নিউজ। ভবিষ্যতেও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করে মানুষের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।’