• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ে বাইশারী বাজার রিসোর্স সেন্টারে মৌখিক ভাবে দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কেয়ার টেকার সোনা মিয়ার বিরুদ্ধে ঘুষ বানিজ্য অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ। স্কুল ছুটি, টয়লেটে আটকা পড়ল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী! নারী হাফেজাকে সংবর্ধনা দিতে মাইক্রোবাসের বহর মাজার ভাঙচুর-হত্যার ঘটনায় এনসিপির বিবৃতি রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হবিগঞ্জে বিজিবি, র‍্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রট সমন্নয়ে গঠিত টাস্কর্ফোস। ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল এতদিন কোথায় ছিলেন’, নেতাকর্মীদের তোপের মুখে কনকচাঁপা বিএনপি গণতন্ত্র বিরোধী সরকার : নাহিদ ইসলাম আলোচিত জুলাইযোদ্ধা সিঁথি নিলেন নারী আসনের বিএনপির মনোনয়ন

তাকিয়া বাজার ইসলামি সমাজ কল্যান পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রায়হান উদ্দিন ফেনী জেলা প্রতিনিধি : / ২৫৯ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

 

রায়হান উদ্দিন ফেনী জেলা প্রতিনিধি :

ইসলামি সমাজ কল্যান পরিষদ তাকিয়া বাজারের উদ্যেগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) সকালে তাকিয়া বাজার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি সমাজ কল্যান পরিষদের সভাপতি মোঃ খালেদ মাহমুদ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী-দাগনভূঞা উন্নয়ন পরিষদের সভাপতি ডাঃ ফখরুদ্দিন মানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ছিলেন, সোনাগাজী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ মোস্তফা, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার বদরুদ্দোজা, বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ পারভেজ, ওসমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম,সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম,চরমজলিশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল হাই, মজলিসপুর সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম সুমন।

সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী বড় জামে মসজিদের খতিব মাওলানা মোঃসাইফুল্লাহ, চৌমুহনী ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, , ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আবদুল মান্নান ফারুক, সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা মাওলানা জয়নাল আবেদিন, পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুল হাই, সহসভাপতি হাসান মাহমুদ,মাওলানা ছানা উল্লাহ, মাওলানা বেলায়েত হোসেন,ডাঃ মিজানুর রহমান, মোঃ নুরুল আফসার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এসময় বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত বগাদানা ইউনিয়নের এইচএসসি/আলিম পরীক্ষায় এ+ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category