গীতিকার ও সুরকার বিরোহী
এম এ সাকিব খন্দকার
—————–
পরদেশিরে আপন জেনে,
বিনদেশিরে আপন যেনে,
দিয়েছিলাম মনো প্রাণ
ভালোবাসার বিনিময়ে
পেলাম শুধু অপমান।
★ আমি তোমায় ভালোবাসি সমাজে হইলাম দুষি,
আগুনে জ্বলিয়া পুড়ি, তবু বেঈমান হও খুশি। (২)
সহিতে পারিনা জ্বালা,
তবু করো অভিমান
ভালোবাসার বিনিময়ে পেলাম শুধু অপমান (ঐ)
★ আশা করে গাঁথলাম মালা, পড়াইবো তোমার গলে,
সেই মালা হইলো জ্বালা, বুক ভাসে মোর নয়ন জ্বলে
অরে হৃদয় ভরা ব্যাথা নিয়া, লিখবো তোমার নামের গান
হৃদয় ভরা ব্যাথা নিয়া গাইবো তোমার নামের গান,
ভালোবাসার বিনিময়ে পেলাম শুধু অপমান। (ঐ)
★ যতোই দূরে থাকিস বেইমান
আমি তরে ভুলিনাই
সুখের নিশি যায় ফুহাইয়া আর বুঝি পাবোনা (২)
বিরোহী হাসান রইলো আসায় তোমার
হাসান রইলো আসায় তোমার
দিয় দেখা শেষ নিদান ভালোবাসার বিনিময়ে পেলাম শুধু অপমান (ঐ)