• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ে বাইশারী বাজার রিসোর্স সেন্টারে মৌখিক ভাবে দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কেয়ার টেকার সোনা মিয়ার বিরুদ্ধে ঘুষ বানিজ্য অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ। স্কুল ছুটি, টয়লেটে আটকা পড়ল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী! নারী হাফেজাকে সংবর্ধনা দিতে মাইক্রোবাসের বহর মাজার ভাঙচুর-হত্যার ঘটনায় এনসিপির বিবৃতি রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হবিগঞ্জে বিজিবি, র‍্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রট সমন্নয়ে গঠিত টাস্কর্ফোস। ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল এতদিন কোথায় ছিলেন’, নেতাকর্মীদের তোপের মুখে কনকচাঁপা বিএনপি গণতন্ত্র বিরোধী সরকার : নাহিদ ইসলাম আলোচিত জুলাইযোদ্ধা সিঁথি নিলেন নারী আসনের বিএনপির মনোনয়ন

বাইশারী ইসলামী আদর্শ ( স্বঃ ইঃ) বালিকা দাখিল মাদ্রাসায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য।

রফিকুল ইসলাম উপজেলা প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

রফিকুল ইসলাম, উপজেলা প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি।

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন বাইশারী ইউনিয়নের প্রাণ কেন্দ্রে বাইশারী ইসলামী আদর্শ ( স্বঃ ইঃ) বালিকা দাখিল মাদ্রাসাটি ১৯৯৬ ইং সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার পর থেকে অত্র পাহাড়ি জনপদে দ্বীনি শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ী ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অত্র মাদ্রাসাটির শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে।৫ম শ্রেণির ১৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে তাদের মধ্যে ৬ জন ট্যালেন্ট পুলে ৬জন সাধারণ বৃত্তি মোট ১২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ৮ম শ্রেণিতে দুই জন ছাত্রী অংশ গ্রহণ করে দুই জন ছাত্রী ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব, মাওলানা নুরুল আমীন ও সদস্য গণ বৃত্তি অর্জন কারী ছাত্রীদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।মাদ্রাসার প্রতিষ্টাতা আলহাজ্ব মীম ছালেহ আহমদ মহোদয় মাদ্রাসার সুপার জনাব, মাওলানা রফিকুল ইসলামের দক্ষ পরিচালনায় শিক্ষক/ শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টায় এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। বৃক্তি রেজাল্টের খবর শুনে শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে। আর যে সমস্ত ভাই ও বোনেরা পরামর্শ ও শ্রম দিয়ে আর্থিক ভাবে অত্র মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করেছেন তাদের কে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।
সকলেন আন্তরিক সহযোগিতায় অত্র মাদ্রাসাটি উন্নয়নের দিকে এগিয়ে যাবে ইনশা আল্লাহ।

 

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category