• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ে বাইশারী বাজার রিসোর্স সেন্টারে মৌখিক ভাবে দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কেয়ার টেকার সোনা মিয়ার বিরুদ্ধে ঘুষ বানিজ্য অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ। স্কুল ছুটি, টয়লেটে আটকা পড়ল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী! নারী হাফেজাকে সংবর্ধনা দিতে মাইক্রোবাসের বহর মাজার ভাঙচুর-হত্যার ঘটনায় এনসিপির বিবৃতি রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হবিগঞ্জে বিজিবি, র‍্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রট সমন্নয়ে গঠিত টাস্কর্ফোস। ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল এতদিন কোথায় ছিলেন’, নেতাকর্মীদের তোপের মুখে কনকচাঁপা বিএনপি গণতন্ত্র বিরোধী সরকার : নাহিদ ইসলাম আলোচিত জুলাইযোদ্ধা সিঁথি নিলেন নারী আসনের বিএনপির মনোনয়ন

হবিগঞ্জে ৫৫ বিজিবি সীমান্ত থেকে ০৬ লক্ষ টাকা মূল্যের ০৮টি ভারতীয় গরু আটক করেছে।

ইলিয়াস আলী মাসুক স্টাফ রিপোর্টার হবিগঞ্জ / ২৩ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ইলিয়াস আলী মাসুক
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

হবিগজ্ঞ ৫৫ ব্যাটেলিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে আজ ১১ এপ্রিল ২০২৬ তারিখ বিশেষ অভিযানে সীমান্ত থেকে ০৮টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় ০৬ লক্ষ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপির টহলদল অদ্য ১১ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ২টার সময় সীমান্ত হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশ অভ্যন্তরে গুইবিল দোলনা চা- বাগান নামক স্থানে টহল পরিচালনার সময় চা-বাগানের মধ্যে মালিকানা বিহীন অবস্থায় ০৮টি ভারতীয় গরু দেখতে পায়। পরবর্তীতে বিজিবি টহলদল পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা গরুগুলো আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গরুগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করা এবং চোরাচালান দমনে এ ধরনের কটুর অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন বিজিবি।

হবিগজ্ঞ থেকে
ইলিয়াস আলী মাসুক।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category