~ সেলিনা সাথী
ছড়ায় ছড়ায় ঘুরে আসি,
বাজার থেকে চলো,
মাছ, মাংস, শাক-সবজির
দামটা কেমন হলো ?
চাল, ডাল আর তেলেরও যে
দামটা ভীষণ চড়া,
আগুন আগুন চারদিকে
বাজার জুড়ে জ্বরা।
ফলের বাজার গিয়ে দেখি
আকাশছোঁয়া দাম,
ফরমালিনে ভরে রেখেছে
আম, কাঁঠাল আর জাম।
মাংসে দেখি পানি মিশে
ওজন বাড়ায় বেশি,
চারদিকে ঘুরে ফিরেও
মুরগি পাই না দেশি।
ডিমের দামও কম নয় আর,
কি যে বলি ভাই
দুধ কিনতেও হিসেব কষি
পকেট ফাঁকা তাই।
নুন-লঙ্কা, পেঁয়াজ-রসুন
সবই যেন সোনা,
মাসের শেষে টাকার ঝুলি
হয়না যে আর গোনা।
আগুন আগুন বাজারে জুড়ে ,
কোথায় পাবো ভাত?
দাম বাড়িতে পুড়ছে জীবন,
নেই তো কোনো পথ!
অতি সাধারণ মানুষ আমরা,
কি খেয়ে আর বাঁচি—
এই চমৎকার উন্নয়নে
কষ্ট বুকে নাচি..!
তবু আশা বুকের ভেতর
একটু করে জাগে,
দুঃসময়ের এই সময়ে
দেশটা সবার আগে…
————————-
২২ এপ্রিল ২০২৬
সময় সকাল ৮:২০
ঢাকা -বাংলাদেশ।