• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ডিলারদের অনিয়মে ক্ষোভ: সিন্ডিকেট ভাঙতে প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি নরসিংদীতে দুর্নীতির বিরুদ্ধে কলম সৈনিকদের জয়: আরডিসি মাহমুদ আক্তারের বদলিতে স্বস্তি বই হোক জীবন গঠনের হাতিয়ার “বাজার ছড়া” ~ সেলিনা সাথী মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-২ নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানাল শ্রমিক কল্যাণ ফেডারেশন (রংপুর জেলা) গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমিক-প্রেমিকা জনতার হাতে আটক, এলাকায় চাঞ্চল্য লালমনিরহাট ও দিনাজপুরে র‍্যাব পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩ নীলফামারীর জলঢাকা উপজেলায় ব*জ্রপাতে ,, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ হচ্ছে: তথ্যমন্ত্রী

যেদিন আমি মরে যাবো” সেলিনা সাথী।

সেলিনা সাথী / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সেলিনা সাথী

যেদিন আমি মরে যাবো
থেমে যাবে শ্বাস,
চোখের পাতা নামবে ধীরে
নিভে যাবে আশ।

ঘরের কোণে নীরবতা,
জমবে ধূসর ধূলি,
হাসির শব্দ হারিয়ে গিয়ে
কাঁদবে ভাঙা তুলী।

নিঃশব্দ সেই কণ্ঠ হবে
যে দিয়েছিলো নাম,
স্পর্শহীন হাত দু’খানি
বলবে তখন থাম।

ঘড়ির কাঁটা চলবে তবু,
সময় হবে শূন্য,
আমায় ছাড়া পৃথিবীটা
লাগবে তখন ভিন্ন।

কেউ কাঁদবে চিৎকার করে
বলবে—“ফিরে আয়!”
কেউবা আবার অপলকে
করবে হায় হায়!

প্রিয়জনের ডাকে তখন
সাড়া দেবো না আর,
নীরব হয়ে শুনবো শুধু
কান্নার হাহাকার।

সাদা কাপড় ঢেকে দেবে
রঙিন এই দেহ,
সেদিনের পর আর কোনোদিন
দেখবেনা আর কেহ।

সাদা কাফন জড়িয়ে শেষে
মাটির ঘরে ঘুম,
সব পরিচয় মুছে গিয়ে
নেমে আসবে ঝুম।

তবুও হয়তো ভালোবাসা
থাকবে বেঁচে মনে,
আমার লেখা ছুঁয়ে যাবে
অশ্রুভেজা ক্ষণে।

আমি মরে গেলেও রবে
আমার লেখা যত,
পাঠক হৃদয়ে থাকবো বেঁচে
হয়তো অবিরত।

মান -অভিমান ভুলে গিয়ে
করে দিও ক্ষমা,
আমার করা ভুল গুলো আর
রেখোনা মনে জমা।

যেদিন আমি মারা যাবো,
স্তব্ধ হবে প্রাণ,
ম্লান হবে এই পৃথিবীর
পরিচিত সব ঘ্রান……
————————————
২০ এপ্রিল ২০২৬
সময় রাত -৯:০০
ঢাকা -বাংলাদেশ।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category