• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
তেল ও বিদ্যুৎ সংকটে ম্লান ‘সাগরকন্যা’ পর্যটকশূন্য কুয়াকাটায় হাহাকার তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের সাথে মিজানুর রহমান মুকুল খাঁনের সৌজন্য সাক্ষাৎ। প্রথম জাতীয় দাওয়াহ্ ও সেবা সেমিনার ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশাসনকে জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর সাঁতার না জেনেই পুকুরে ঝাঁপ, অল্পের জন্য বাঁচেন পূর্ণিমা ইসলামপুরে পিতার ঋণের টাকা পরিশোধে বাধা ও হামলায় থানায় অভিযোগ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব: কমছে না জনভোগান্তি, বাড়ছে নিত্যপণ্যের মূল্য। তুমি মানেই” ~ সেলিনা সাথী জলের দর্পণে মুখ মাহবুবুল আলম কনক। ভারত থেকে পাচারকৃত ১৫৫ বস্তা জিরা উদ্ধার, ট্রাকসহ ২ জন গ্রেফতার

জলের দর্পণে মুখ মাহবুবুল আলম কনক।

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি / ১৭ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

তালাত মাহমুদ বিশেষ প্রতিনিধি

বেশ তো, তুমি না হয় বেলা করেই এসো,
আঙ্গিনায় শিশির খেকো রোদ লুটোপুটি খাক আরো কিছুটা সময়।
কুয়োতলায় ঝরে পড়া কাঁঠাল পাতায় বুক ঠেকিয়ে
ঝিমুক সদ্য বেড়ে উঠা যুবতী বাস্তুসাপ,
উঠোনের পাশে পড়ে থাকুক নিঃসঙ্গ ফুলঝাড়ু
সজনের ডালে বাতাসের দোলনায় দোল খেতে খেতে
প্রিয়তমাকে শোনাক বিরহী সুর সুইচোরা পাখি।
পড়ে থাকুক উঠোনে রোদ দেয়া ধান
চড়ুইদের দল হল্লা করুক পাটাতনের আশেপাশে,
দখিন ঘরের চাতালে রাখা আচারের বয়াম নিয়ে যাক
দুষ্টু ছেলের দল।
বেশ তো তুমি না হয় বেলা করেই এসো,
স্নান শেষে অলস দুপুরে সুগন্ধি তেল মেখে নেবো চুলে।
দু’ পা ছড়িয়ে বসবো বারান্দার সিঁড়িতে
ময়নার মা বিলি কাটতে কাটতে গল্প জুড়ে দেবে এ পাড়ার ও পাড়ার।
লুটিয়ে পড়া শাড়ির আঁচল অলস সময়ের গুনবে প্রহর,
মিষ্টি কামিনীর গন্ধ ততক্ষণে পৌঁছে যাবে উত্তর পাড়ায়।
ঝিমিয়ে পড়া রোদ কোত্থেকে নিয়ে আসে রাজ্যের ঘুম,
বেশ তো তুমি না হয় বেলা করেই এসো,
পাতার মর্মরে জেগে উঠে হয়তো দেখবো তুমি এসেছো
সেই কতক্ষণ,
চেনা ঘামের কটুগন্ধী মানুষটা চেয়ে আছে মুখপানে
জলের মাঝে মানুষ নিজমুখ দেখে যেমন।

২৪/০৪/২০২৬
কনক

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category