• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
তেল ও বিদ্যুৎ সংকটে ম্লান ‘সাগরকন্যা’ পর্যটকশূন্য কুয়াকাটায় হাহাকার তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের সাথে মিজানুর রহমান মুকুল খাঁনের সৌজন্য সাক্ষাৎ। প্রথম জাতীয় দাওয়াহ্ ও সেবা সেমিনার ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশাসনকে জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর সাঁতার না জেনেই পুকুরে ঝাঁপ, অল্পের জন্য বাঁচেন পূর্ণিমা ইসলামপুরে পিতার ঋণের টাকা পরিশোধে বাধা ও হামলায় থানায় অভিযোগ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব: কমছে না জনভোগান্তি, বাড়ছে নিত্যপণ্যের মূল্য। তুমি মানেই” ~ সেলিনা সাথী জলের দর্পণে মুখ মাহবুবুল আলম কনক। ভারত থেকে পাচারকৃত ১৫৫ বস্তা জিরা উদ্ধার, ট্রাকসহ ২ জন গ্রেফতার

প্রথম জাতীয় দাওয়াহ্ ও সেবা সেমিনার ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জিয়াউল হক আনসারী, বান্দরবান জেলা প্রতিনিধি / ১৩ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

জিয়াউল হক আনছারী
বান্দরবান জেলা প্রতিনিধি

শেরপুরে এক ঐতিহাসিক আয়োজনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে সময়। দ্বীনের দাওয়াহ্ ও মানবসেবার বার্তা ছড়িয়ে দিতে ফিকরুল উম্মাহ বাংলাদেশ উদ্যোগে আগামী ২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে “জাতীয় দাওয়াহ্ ও সেবা সেমিনার ২০২৬” ও প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

আয়োজক সূত্রে জানা যায়, শনিবার (২ মে) বিকাল ২টা থেকে রাত ৯টা পর্যন্ত শেরপুর সদর মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টার এন্ড ক্যাফেতে (হেড পোস্ট অফিস সংলগ্ন) এ সেমিনার অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। সভাপতিত্ব করবেন ফিকরুল উম্মাহ বাংলাদেশ-এর উপদেষ্টা অধ্যাপক মাওলানা মহব্বত হোসাইন।

সেমিনারে দেশের বিশিষ্ট আলেম, বুদ্ধিজীবী ও ব্যক্তিত্ববর্গ আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে রয়েছেন শায়েখ হারুন ইজাহার, মাওলানা মীর ইদ্রিস নদভী, ব্যারিস্টার আল মামুন রাসেল, ওস্তাদ জাকারিয়া মাসুদ, রাফিউজ্জামান রাফি, দাঈ মাওলানা ইবনুল হাসান এবং মুফতি শারাফাত হোসাইন।

আয়োজকরা জানান, এই সেমিনারের মাধ্যমে সমাজে তাওহীদভিত্তিক চিন্তা, সহিহ দ্বীনি জ্ঞান এবং মানবসেবার চেতনা আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের সম্মাননা প্রদান করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়—বরং এটি একটি জাগরণ, একটি আহ্বান; যেখানে দ্বীন ও মানবতার বার্তা একসাথে উচ্চারিত হবে দৃপ্ত কণ্ঠে।

সকলকে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করে দাওয়াহ্ ও সেবার এই অগ্রযাত্রাকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category