• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
তেল ও বিদ্যুৎ সংকটে ম্লান ‘সাগরকন্যা’ পর্যটকশূন্য কুয়াকাটায় হাহাকার তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের সাথে মিজানুর রহমান মুকুল খাঁনের সৌজন্য সাক্ষাৎ। প্রথম জাতীয় দাওয়াহ্ ও সেবা সেমিনার ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশাসনকে জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর সাঁতার না জেনেই পুকুরে ঝাঁপ, অল্পের জন্য বাঁচেন পূর্ণিমা ইসলামপুরে পিতার ঋণের টাকা পরিশোধে বাধা ও হামলায় থানায় অভিযোগ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব: কমছে না জনভোগান্তি, বাড়ছে নিত্যপণ্যের মূল্য। তুমি মানেই” ~ সেলিনা সাথী জলের দর্পণে মুখ মাহবুবুল আলম কনক। ভারত থেকে পাচারকৃত ১৫৫ বস্তা জিরা উদ্ধার, ট্রাকসহ ২ জন গ্রেফতার

ভারত থেকে পাচারকৃত ১৫৫ বস্তা জিরা উদ্ধার, ট্রাকসহ ২ জন গ্রেফতার

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি / ১৪ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি

২৪ এপ্রিল ২০২৬
নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ জিরা উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ ৯০ হাজার টাকা।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকের সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি দল শুক্রবার (২৪ এপ্রিল) অভিযানটি পরিচালনা করে। অভিযানে রায়পুরা উপজেলার গোকুলনগর এলাকার লাল মিয়া পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-২০৩৯) থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ট্রাকের বডিতে পাথরের খোয়ার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার মোট ওজন ৪ হাজার ৬৫০ কেজি।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— আয়নাল ফকির ওরফে সাগর (৩৮), পিতা শাহজাহান ফকির, জেলা সিরাজগঞ্জ এবং মো. শাহিন মোল্লা (৩৩), পিতা ফয়জুল মোল্লা, জেলা সিরাজগঞ্জ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রায়পুরা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের এমন অভিযানে চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category