• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক!  ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী তে অভিযান চালিয়ে মাদকসহ( ১)জন আটক! 

ট্রাক ছিনতাইয়ের অভিযোগে এনসিপির দুই নেতা গ্রেপ্তার

মোঃ জামিল. নিউজ এডিটর / ৯৫ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মোঃ জামিল. নিউজ এডিটর

বাগেরহাট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামালবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র রামপাল উপজেলা প্রধান সমন্বয়কারী মাজেদুর রহমান জুয়েল ও সদস্য সোহানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রামপাল পাওয়ার প্লান্টের গুরুত্বপূর্ণ মালামাল বহনকারী একটি ট্রাক ছিনতাইয়ের শিকার হয়। এ ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিগ্রস্ত ঠিকাদারদের পক্ষ থেকে বাগেরহাটের ফকিরহাট থানায় মামলা করা হয়। মামলার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে গেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে র‍্যাব।

অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার হওয়া জুয়েল ও সোহান দীর্ঘদিন ধরে রামপাল এলাকায় একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করতেন। তাদের বিরুদ্ধে পাওয়ার প্লান্টকেন্দ্রিক মালামালবাহী যানবাহনে ছিনতাই এবং ঠিকাদারদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগে এনসিপির জেলা পর্যায়ের কয়েকজন নেতার নাম উঠে এলেও এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে ফকিরহাট থানার ওসি সাইফুল ইসলাম জানান, ‘রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের মালবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনায় দুই আসামিকে কক্সবাজার থেকে আটক করা হয়। পরে র‍্যাব তাদের কক্সবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ফকিরহাট থানা পুলিশ তাদের বাগেরহাটে এনে আদালতে পাঠিয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category