• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Headline
বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক! 

খানাখন্দ ও পানিতে ভরা সড়কে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা; দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

মোঃ জামিল নিউজ এডিটর / ১০০ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬
oppo_0

মোঃ জামিল
নিউজ এডিটর

রংপুর নগরীর পায়রা বন্দর সংলগ্ন বেগম রোকেয়া বাইপাস সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও চলাচলকারী যানবাহনের চালকরা। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে তৈরি হচ্ছে জলাবদ্ধতা, ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

সরেজমিনে দেখা যায়, সড়কের মাঝখানে ভাঙা ইট ফেলে কোনোভাবে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এতে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি; বরং চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট যানবাহনগুলো প্রায়ই কাদা ও পানির মধ্যে আটকে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। কিন্তু সড়কের এমন বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে রাতে পানিতে ভরা গর্তগুলো বোঝা যায় না, ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন আরও বাড়ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হোক। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category