• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভুমি সেবা কেন্দ্রের উদ্বোধন। জামালপুর পৌর সভার রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকার একটি বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মো. দুলাল নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঠাকুরগাঁওয়ে স্কুল ফিডিংয়ের দুধ পান করে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল  ঝুঁকিপূর্ণ ভবনে সেবা বন্ধ: ৪ বছর ধরে ভাড়া/অস্থায়ী কক্ষে কাটছে ঘোড়াঘাটবাসীর স্বাস্থ্যসেবা বিবাহিত হয়েও নিজেকে অবিবাহিত দাবি! নারী নির্যাতন ট্রাইব্যুনালের অফিস স্টাফ (জারিকারক) মাসুদ রানার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা ফিরোজ গ্রেফতার ইন্ডিয়ায় কামারপুকুর ইউপি চেয়ারম্যান ও স্ত্রীর,দ্রুত অপারেশনে দোয়া চেয়েছেন পরিবার পরকীয়া ও চুরির অভিযোগের মামলায় আ.লীগ নেতা ইতালী ফরহাদ কারাগারে সৈয়দপুরে ১০ পিস ইয়াবাসহ ‘নাগরাজ’ গ্রেপ্তার

শহীদ জিয়ার স্মৃতিতে রংপুর মহানগর বিএনপির মানবিক কর্মসূচি

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক রংপুর / ৮৫ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

শহীদ জিয়ার স্মৃতিতে রংপুর মহানগর বিএনপির মানবিক কর্মসূচি

মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর

বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এবং রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা দল, মহানগর যুবদল, মহানগর স্বেচ্ছাসেবক দল, মহানগর কৃষকদল এবং মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান, মহানগর কৃষকদলের সদস্য সচিব পিন্টু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নে অনন্য অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। কর্মসূচির শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মানবিক এই কর্মসূচির মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শহীদ জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category