• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভুমি সেবা কেন্দ্রের উদ্বোধন। জামালপুর পৌর সভার রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকার একটি বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মো. দুলাল নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঠাকুরগাঁওয়ে স্কুল ফিডিংয়ের দুধ পান করে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল  ঝুঁকিপূর্ণ ভবনে সেবা বন্ধ: ৪ বছর ধরে ভাড়া/অস্থায়ী কক্ষে কাটছে ঘোড়াঘাটবাসীর স্বাস্থ্যসেবা বিবাহিত হয়েও নিজেকে অবিবাহিত দাবি! নারী নির্যাতন ট্রাইব্যুনালের অফিস স্টাফ (জারিকারক) মাসুদ রানার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা ফিরোজ গ্রেফতার ইন্ডিয়ায় কামারপুকুর ইউপি চেয়ারম্যান ও স্ত্রীর,দ্রুত অপারেশনে দোয়া চেয়েছেন পরিবার পরকীয়া ও চুরির অভিযোগের মামলায় আ.লীগ নেতা ইতালী ফরহাদ কারাগারে সৈয়দপুরে ১০ পিস ইয়াবাসহ ‘নাগরাজ’ গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাটে বিষাক্ত মদ খেয়ে আরও ৩ জনের মৃত্যু! প্রাণহানি বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক রংপুর / ৮২ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক রংপুরঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট এলাকায় নিষিদ্ধ ও বিষাক্ত অ্যালকোহল পান করে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার কাফ্রীখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৫০), একই ইউনিয়নের বুজরুক ঝালই এলাকার মৃত মতিয়ার মিয়ার ছেলে হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার মৃত কফুর উদ্দিনের ছেলে মোঃ সাজু মিয়া (৫৫)। এছাড়া বুজরুক ঝালই পাকারমাথা এলাকার মৃত সুলতান আলীর ছেলে মোঃ এরশাদ মিয়া (৪০) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে লড়াই করছেন।

​স্থানীয়রা জানান, রবিবার (৩১মে) রাতে বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি একসঙ্গে নিষিদ্ধ অ্যালকোহল পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে তীব্র অসুস্থতা অনুভব করেন। বিষক্রিয়া ছড়িয়ে পড়লে রাতেই দুইজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুজুর আলী মারা যান।

ছাত্তার মিয়া নামের অপর একজন কয়ারমারি গুচ্ছগ্রামে তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। বর্তমানে তার মরদেহ এনায়েতপুর সাতভেন্টি এলাকায় তার বোনের বাড়িতে রাখা হয়েছে। এছাড়া সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মোঃ সাজু মিয়া নামের আরও একজনের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মোঃ মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “তারা মূলত অতিরিক্ত মদ্যপান করেই মারা গেছেন। তবে লাশ যাতে পোস্টমর্টেম (ময়নাতদন্ত) করাতে না হয়, সেজন্য পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রথমে গোপন করার চেষ্টা করা হয়েছিল।”

​খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

​এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ হোসেন জানান, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশের তদন্ত চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category