• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভুমি সেবা কেন্দ্রের উদ্বোধন। জামালপুর পৌর সভার রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকার একটি বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মো. দুলাল নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঠাকুরগাঁওয়ে স্কুল ফিডিংয়ের দুধ পান করে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল  ঝুঁকিপূর্ণ ভবনে সেবা বন্ধ: ৪ বছর ধরে ভাড়া/অস্থায়ী কক্ষে কাটছে ঘোড়াঘাটবাসীর স্বাস্থ্যসেবা বিবাহিত হয়েও নিজেকে অবিবাহিত দাবি! নারী নির্যাতন ট্রাইব্যুনালের অফিস স্টাফ (জারিকারক) মাসুদ রানার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা ফিরোজ গ্রেফতার ইন্ডিয়ায় কামারপুকুর ইউপি চেয়ারম্যান ও স্ত্রীর,দ্রুত অপারেশনে দোয়া চেয়েছেন পরিবার পরকীয়া ও চুরির অভিযোগের মামলায় আ.লীগ নেতা ইতালী ফরহাদ কারাগারে সৈয়দপুরে ১০ পিস ইয়াবাসহ ‘নাগরাজ’ গ্রেপ্তার

নরসিংদীতে কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের একাধিক সদস্য আটক, পুলিশের কাছে হস্তান্তর

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

তালাত মাহামুদ
জেলা প্রতিনিধি নরসিংদী

নরসিংদীতে কথিত ‘হানি ট্র্যাপ’ (নারী ফাঁদ) চক্র, মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাদের নরসিংদী মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, নরসিংদী জেলা মাদকবিরোধী আন্দোলনের নেতা শরিফ মৃধার নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি সক্রিয় চক্রের সদস্যদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। অভিযানের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
শরিফ মৃধা বলেন, নরসিংদীকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া ও কথিত হানি ট্র্যাপ চক্রমুক্ত করতে সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে। এ ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কার্যকর সহযোগিতা কামনা করেন তিনি।
নরসিংদী মডেল থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অনুসন্ধান অব্যাহত আছে।
এদিকে, ঘটনার বিষয়ে বিভিন্ন ভিডিওচিত্র ও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের বিষয়ে চূড়ান্ত মন্তব্য করতে রাজি হয়নি আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category