• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Headline
হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক গৌরনদীতে অবৈধ পার্কিং, দখল উচ্ছেদ ও মাদকবিরোধী অভিযানে জরিমানা-কারাদণ্ড নরসিংদীতে কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের একাধিক সদস্য আটক, পুলিশের কাছে হস্তান্তর নরসিংদী রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন এর স্বনামধন্য ডিলার ও সমাজসেবক শহীদউল্লাহ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। নরসিংদী শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক, দেশীয় অস্ত্র উদ্ধার জীবনের হিসাব মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার সৈয়দপুরে গোলাহাটে ১, ২ ও ৩ নং ক্যাম্পের নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে ক্যাম্পবাসীর রাস্তা অবরোধ ঈদের ছুটি শেষে কর্মজীবীরা ঢাকায় ফিরছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

গৌরনদীতে অবৈধ পার্কিং, দখল উচ্ছেদ ও মাদকবিরোধী অভিযানে জরিমানা-কারাদণ্ড

এস এম নজরুল ইসলাম মফস্বল সম্পাদক বরিশাল / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

এস এম নজরুল ইসলাম
মফস্বল সম্পাদক বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলার বাসস্ট্যান্ড, মাহিলাড়া ও বন্দর বাজার এলাকায় যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ, পরিবেশ রক্ষা এবং মাদক প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।

অভিযানকালে দেখা যায়, রুট পারমিটবিহীন ঢাকাগামী একটি লোকাল বাস সড়ক দখল করে অবৈধভাবে পার্কিং করে রেখেছে। এছাড়া বাসটির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় পৌরসভার সহযোগিতায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা কয়েকটি অবৈধ ছোট দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি রাস্তা দখল করে রাখা কয়েকটি অটোরিকশা ও ভ্যান জব্দ করে পৌরসভায় প্রেরণ করা হয়।

অভিযানের সময় রাস্তার ওপর অবৈধভাবে ফল রেখে বিক্রি করছিলেন এমন কিছু ব্যবসায়ী প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে জব্দকৃত ফল স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

এদিকে মাহিলাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে দুইজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে সাত দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে বন্দর বাজার এলাকায় পরিবেশ ও ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্লাস্টিকের চালের বস্তা ব্যবহার করায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান বলেন, “জনস্বার্থে সড়ক শৃঙ্খলা, পরিবেশ সংরক্ষণ ও মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category