• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Headline
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হলেন এড.আজিজুর রহমান আকন্দ জনপ্রতিনিধিদের নৈতিকতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার প্রশ্ন কিশোরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে হত্যার ঘটনায় গ্রেফতার-২ ঘোড়াঘাটে পুলিশের সফল অভিযান: স্বাস্থ্যকেন্দ্রের চুরি হওয়া মালামাল উদ্ধার, আটক ২ রাস্তায় খড় শুকানো ও ধান পেটালে জরিমানা: ঠাকুরগাঁওয়ে প্রশাসনের কঠোর অবস্থান কুয়েতে মাদকবিরোধী অভিযানে বাংলাদেশিসহ এক ব্যক্তি গ্রেপ্তার। চিনিশপুরে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই আটক, ডিবির যঅভিযান অব্যাহত নরসিংদীর বেলাবতে ৪৩ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ভালুকার ডাকাতিয়া দৌলাবাজারে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। নাইক্ষ্যংছড়িতে -১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ।

নরসিংদীর বেলাবতে ৪৩ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

তালাত মাহমুদ বিশেষ প্রতিনিধি, নরসিংদী / ২৯ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি

নরসিংদীর বেলাব উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৪৩ পিস ইয়াবাসহ তিনজন কে গ্রেপ্তার করেছে বেলাব থানা পুলিশ। মাদকের বিস্তার রোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, থানার এস আই (নিরস্ত্র) শিহাব আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন জামে মসজিদের উত্তর পাশে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর থেকে সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আব্দুল কাদির (৪৫), পিতা: গিয়াস উদ্দিন, গ্রাম: কাউয়ারটেকী, থানা: বেলাব; লিটন মিয়া (৩৮), পিতা: রইছ মিয়া, গ্রাম: চর ছায়েট; এবং বিধান চন্দ্র বিশ্বাস (৩৮), পিতা: মৃত অমূল্য চন্দ্র বিশ্বাস।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি।
বেলাব থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category