• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline
বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক! 

কুয়েতে মাদকবিরোধী অভিযানে বাংলাদেশিসহ এক ব্যক্তি গ্রেপ্তার।

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি / ১০৬ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

 

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI) জানিয়েছে, মাদক পাচার ও বিক্রির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ।

মন্ত্রণালয়ের তথ্যমতে, নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা অভিযুক্তের ব্যবহৃত একাধিক গোপন স্থানের সন্ধান পান, যেখানে মাদকদ্রব্য সংরক্ষণ করা হচ্ছিল। আদালতের অনুমতি নিয়ে তার বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও মাদক সংশ্লিষ্ট সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— 🔹 ১৮২ প্যাকেট হেরোইন (মোট প্রায় ৬৬ গ্রাম) 🔹 ২৬৫টি সাইকোট্রপিক (মাদকজাত) ট্যাবলেট, বিক্রির জন্য প্রস্তুত 🔹 ৬৮ প্যাকেট হাশিশ (মোট প্রায় ১৪৪ গ্রাম) 🔹 প্রায় ১৬০ গ্রাম গাঁজা 🔹 অতিরিক্ত ১,৭৫০টি সাইকোট্রপিক ট্যাবলেট 🔹 মাদক সংরক্ষণ ও প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করেছে যে, মাদক পাচার ও মাদক ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে এই অপরাধের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category