• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Headline
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হলেন এড.আজিজুর রহমান আকন্দ জনপ্রতিনিধিদের নৈতিকতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার প্রশ্ন কিশোরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে হত্যার ঘটনায় গ্রেফতার-২ ঘোড়াঘাটে পুলিশের সফল অভিযান: স্বাস্থ্যকেন্দ্রের চুরি হওয়া মালামাল উদ্ধার, আটক ২ রাস্তায় খড় শুকানো ও ধান পেটালে জরিমানা: ঠাকুরগাঁওয়ে প্রশাসনের কঠোর অবস্থান কুয়েতে মাদকবিরোধী অভিযানে বাংলাদেশিসহ এক ব্যক্তি গ্রেপ্তার। চিনিশপুরে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই আটক, ডিবির যঅভিযান অব্যাহত নরসিংদীর বেলাবতে ৪৩ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ভালুকার ডাকাতিয়া দৌলাবাজারে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। নাইক্ষ্যংছড়িতে -১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হলেন এড.আজিজুর রহমান আকন্দ

মোঃ মোবারক হোসেন নাদিম নিজস্ব প্রতিবেদক / ৩২ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

মোঃ মোবারক হোসেন নাদিম
নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সভাপতি পদে স্থান পেয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ- দপ্তর সম্পাদক এবং নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গর্ব খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামের অহংকার এড.আজিজুর রহমান আকন্দ আজিজ।বুধবার আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।

নতুন এই কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে।দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন আজিজুর রহমান আকন্দ।

তিনি মাঠ পর্যায়ের একজন পরিচিত মুখ হয়ে উঠেছেন।ছাত্রদলের রাজনীতি থেকে উঠে এসে তিনি যুবদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

এর মধ্যে নতুন দায়িত্ব হাতে তুলে দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।রাজনৈতিক জীবনে একাধিকবার মামলা ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন বলে দাবি করেন তার অনুসারীরা।বিশেষ করে বিএনপির আন্দোলন-সংগ্রামে বিভিন্ন সময়ে মাঠে সক্রিয় উপস্থিতির কারণে তিনি আলোচনায় ছিলেন শীর্ষে।

নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি,এবং সাংগঠনিক তৎপরতার মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে নিজের অবস্থান আরও শক্তিশালী করেন।

দলের চেয়ারম্যানের আস্থা ভাজন হিসেবে নেতাদের মধ্যে ভিন্ন,আজিজুর রহমান আকন্দ, সব সময় আলোচনায় এসেছে।

নতুন কমিটিতে সহ-সভাপতি দায়িত্ব পাওয়াকে তার দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দেখছেন নেতাকর্মীরা।

নতুন দায়িত্ব পেয়ে আজিজুর রহমান আকন্দের অনুসারীরা আশা প্রকাশ করেছেন,তিনি কেন্দ্রীয় যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category