• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
সততার দৃষ্টান্ত স্থাপন করে দুবাই পুলিশের স্বীকৃতি পেলেন বাংলাদেশি প্রবাসী। নরসিংদীতে ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর চলমান যৌথ অভিযানে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, তথ্য গোপন ও সাংবাদিকদের হুমকি ধামকি! ‎ ‎ সৌদি আরব জেদ্দা পাকিস্তানী নাগরিককে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। সৌদি আরব রিয়াদের মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স’: বাংলাদেশী কর্মীদের ছাটাই ও ভিসা বাণিজ্যের অভিযোগ। নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত আজিজ খলিফা হত্যাকান্ডে অভিযুক্ত কাপড় ব্যবসায়ী ইসকন সদস্য উধয়ন ধর সহ আসামীদের আটক না হওয়ায় বাইশারীতে ফের শত শত নারী-পুরুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকার ৬নং ওয়ার্ডে তিন দিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ডাকাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এসএম জাহাঙ্গীর আলম (সবুজ) দোয়া ও সমর্থন প্রার্থনা।।

সৌদি আরব রিয়াদের মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স’: বাংলাদেশী কর্মীদের ছাটাই ও ভিসা বাণিজ্যের অভিযোগ।

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি / ২৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত ‘মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স’ (MEDINOVA MEDICAL COMPLEX) যা একটি বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়ে আসছে। এর মূল কারণ, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান থেকে শুরু করে পরিচালনা পর্ষদের অধিকাংশ সদস্যই বাংলাদেশী। স্বাভাবিক নিয়মেই প্রবাসী বাংলাদেশীরা আশা করেছিলেন, এই প্রতিষ্ঠানে দক্ষ বাংলাদেশী কর্মীরাই সবচেয়ে বেশি কাজের সুযোগ ও প্রাধান্য পাবেন।
​তবে সম্প্রতি প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে গুরুতর কিছু অভিযোগ তুলেছেন সেখানে কর্মরত বেশ কয়েকজন কর্মী।
​অভিযোগের মূল বিষয়সমূহ:
​বিনা নোটিশে কর্মী ছাটাই: কর্মরতদের অভিযোগ, প্রতিষ্ঠানের চেয়ারম্যান কেফায়েত উল্লাহ কোনো ধরনের আগাম নোটিশ বা যৌক্তিক কারণ ছাড়াই হুটকরে দক্ষ বাংলাদেশী কর্মীদের চাকরি থেকে অব্যাহতি (ছাটাই) দিচ্ছেন।
​নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানের একজন কর্মী জানান, এই গণ-ছাটাইয়ের পেছনে রয়েছে মূলত নতুন ভিসা বিক্রির ব্যবসা। পুরাতন ও অভিজ্ঞ কর্মীদের বের করে দিয়ে নতুন ভিসা ইস্যু করা হচ্ছে, যা চড়া মূল্যে বিক্রি করাই কর্তৃপক্ষের মূল লক্ষ্য।
অন্য দিকে রয়েছে ​বেতন বৈষম্য: পুরাতন কর্মীদের অভিজ্ঞতা অনুযায়ী বেতন তুলনামূলক বেশি দিতে হয়। তাই খরচ কমাতে অভিজ্ঞদের বিদায় দিয়ে, নতুন ভিসা নেওয়া নতুন কর্মীদের নামমাত্র ও কম বেতনে নিয়োগ দেওয়ার সুদূরপ্রসারী পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
​এই ঘটনাকে কেন্দ্র করে রিয়াদে কর্মরত বাংলাদেশী প্রবাসী কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও চরম হতাশা বিরাজ করছে। একটি বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠানেই যদি প্রবাসীরা এমন অন্যায় ও বৈষম্যের শিকার হন, তবে প্রবাসে বাংলাদেশীদের কর্মসংস্থান আরও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category