• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক!  ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী তে অভিযান চালিয়ে মাদকসহ( ১)জন আটক! 

বিরামপুরে ৫৩৩ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ তিন মাদক কারবারি গ্রেফতার

মো. রিফাত হোসেন, দিনাজপুর (ঘোড়াঘাট) প্রতিনিধি / ৪৯ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মো. রিফাত হোসেন, দিনাজপুর (ঘোড়াঘাট) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৫৩৩ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার কচুয়া মির্জাপুর শালবাগান বাজার ও দক্ষিণ দাউদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (১২ জুন) সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিরামপুর থানার একটি দল কচুয়া মির্জাপুর শালবাগান বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার দক্ষিণ জগন্নাথপুর (ভাইগর) গ্রামের মৃত জনাব আলীর ছেলে মো. মোস্তাক (৫১) এবং মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. মতিয়ার রহমান (৩৫)।

একই রাতে পৃথক আরেকটি অভিযানে উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রাম থেকে ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রুহুল কবির (৩৩) নামে আরও এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি উত্তর কসবা (শিবপুর) গ্রামের মজলুর রহমানের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মাদকসহ আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “মাদক ও অপরাধমুক্ত বিরামপুর গড়তে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category