• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
আলিপুর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা।। কুয়াকাটায় কবিতার আলো ছড়াচ্ছেন তাজেপাড়ার খায়রুল ইসলাম আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ড্যাফোডিল আইডিয়াল স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত নেক্সট কমিউনিটি: কেনাকাটার সঙ্গে বোনাস ক্যাশব্যাক, ফ্রি মেম্বারশিপ ও আয়ের নতুন সম্ভাবনা রংপুরে মাদকের বিরুদ্ধে আরপিএমপির সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার ডিমলায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুইজন আটক সংবাদ সংগ্রহের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে অভিযোগ দায়ের; অভিযোগ যাচাই ছাড়া সংবাদ প্রকাশ ও ব্যক্তিগত মর্যাদাহানিকর মন্তব্যে ক্ষোভ; তদন্ত কমিটি গঠনের দাবি গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা মনোহরদীতে পৌর কর মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে নরসিংদীতে চালককে গলা কেটে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন, গ্রেফতার ২

সৈয়দপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ নীলফামারীর সৈয়দপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

মোঃ ইবনে আলী,সরকার স্টাফ রিপোর্টার নিলফামারী / ৩৫ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নিলফামারী জেলা

শনিবার (১৩ জুন ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, সৈয়দপুর, নীলফামারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী আসন-৩০৭ এর মাননীয় সংসদ সদস্য জনাব বিলকিস ইসলাম। সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারাহ ফাতেহা তাকমিল।
অনুষ্ঠানে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আবদুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, প্রচার সম্পাদক আবু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান মতি, জেলা বিএনপির অন্যতম সদস্য শওকত হায়াত শাহ ও শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও সৈয়দপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হাফিজ, যুবদলের আহ্বায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব দিলওয়ার হোসেন, যুবনেতা জাহিদ হাসান, জিয়া মঞ্চের আহ্বায়ক মোহাম্মদ আলী, মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা এবং পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ থেকে নির্বাচিত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। বক্তারা ঈদুল আজহার আনন্দ সমাজের সব স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সরকারের এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category