মোঃ রবিন আলী ক্রাইম রিপোর্টার
জামালপুর পুলিশের এএসআই পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার
চেষ্টাকালে! শুক্রবার দুই প্রতারককে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ।
পুলিশ জানায়, পাবনার আতাইকুলা উপজেলার চরপাড়া (গাঙ্গহাটি) এলাকার মোঃ আব্দুল হামিদের ছেলে রকিবুল ইসলাম রকিব, জামালপুর পিটিআই মোড় (আব্দুর রহিমের বাসার ভাড়াটিয়া), ও মেলান্দহ মাহমুদপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ শরিফুল ইসলাম ওরফে শিশির (২৭)। গ্রেফতারকৃতরা জেলার মাদারগঞ্জ থানাধীন বানীকুঞ্জ এলাকার বাসিন্দা মোঃ আব্দুল কাইয়ুমের ছেলে কাফি আল সাকিব সিয়ামকে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ২৫ (পঁচিশ) লক্ষ টাকা দাবি করে। চাকরি হওয়ার পর টাকা পরিশোধের শর্তে একটি স্বাক্ষরিত ব্লাংক চেক ও তিনটি স্বাক্ষরিত ব্লাংক নন-জুডিশিয়াল স্ট্যাম্প গ্রহণ করা হয়। একইসঙ্গে চাকরি প্রদানের নামে একটি কথিত চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে প্রতারণার ফাঁদ তৈরি করেছিলো। এ ব্যাপারে আজ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।