• শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Headline
আমন আবাদে প্রণোদনা বিতরণ: মিঠাপুকুরে কৃষকদের পাশে এমপি গোলাম রব্বানী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ে মানববন্ধন অপেক্ষার নাম তুমি” লেখক : এস এম আয়ন চৌধুরী ৪নংবোতলা গাড়ী ইউনিয়নে রাস্তার কাজ উদ্বোধন করেন বিএনপির মহিলা এমপি জনাবা বিলকিস ইসলাম। যমুনার বুকে হারিয়ে গেল দুই শিশু জামালপুর সরিষাবাড়ীতে উদ্ধার অভিযান চলছে ৬ ঘণ্টা ধরে মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা খামার মোড়ে নিহত শাওনের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় এর নির্দেশনায় নওগাঁ জেলা জুড়ে চলছে মাদক বিরোধী অভিযান নরসিংদী সদরে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান: অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রতিষ্ঠান সিলগালা, জরিমানা আদায় ভুক্তভোগীদের পাশে মানবিক আরপিএমপি: সেবা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে স্টিয়ারিং কমিটির গুরুত্বপূর্ণ সভা

যমুনার বুকে হারিয়ে গেল দুই শিশু জামালপুর সরিষাবাড়ীতে উদ্ধার অভিযান চলছে ৬ ঘণ্টা ধরে

মোঃ রবিন আলী ক্রাইম রিপোর্টার / ২৯ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মোঃ রবিন আলী ক্রাইম রিপোর্টার

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীর পানিতে তলিয়ে গেল ৮ বছরের উসমান গনি আর ৭ বছরের ইসমাইল হোসেন।

আজ বৃহস্পতিবার, ১৮ জুন দুপুরে। উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকা।
গরমের কারণে রাধানগর গ্রামের ৪-৫ জন শিশু একসাথে যমুনায় গোসল করতে নামে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, গোসল করার এক পর্যায়ে যমুনার প্রবল স্রোতে ভেসে যেতে শুরু করে উসমান ও ইসমাইল। সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে লোকজন ছুটে আসে, উদ্ধারের চেষ্টাও করে। কিন্তু ততক্ষণে স্রোত দুই শিশুকে তলিয়ে নিয়ে যায়।
১.উসমান গনি ( ৮) রাধানগর গ্রামের শামীম হোসেনের ছেলে।২.ইসমাইল হোসেন ( ৭) একই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুরু হয় উদ্ধার অভিযান। রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৬ ঘণ্টা পেরিয়ে গেছে, কিন্তু শিশু দুটির খোঁজ মেলেনি।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শহীদুল ইসলাম বলেন,
“প্রবল স্রোতের কারণে তারা অন্য দিকে ভেসে যেতে পারে। উদ্ধার অভিযান থেমে নেই।”

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। ডুবুরি দল সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category