রংপুর প্রতিনিধি: মোঃ শামীম শিকদার
রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে চুহর উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী, ব্যবসায়ী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন মহল।
এলাকাবাসীর দাবি, মহাসড়কের এই গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। পাশাপাশি শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হয়। বিশেষ করে বিদ্যালয় চলাকালীন সময়ে শিক্ষার্থীদের সড়ক পারাপারে নানা ধরনের ঝুঁকি তৈরি হয়।
এছাড়া চুহর উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি একই এলাকায় অবস্থিত আইডিয়াল শিশু নিকেতন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদেরও প্রতিদিন এই মহাসড়ক দিয়ে চলাচল করতে হয়। ফলে কোমলমতি শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও এলাকাবাসী।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৈরাগীগঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের যাতায়াত রয়েছে। কিন্তু নিরাপদে সড়ক পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এলাকাবাসীর মতে, চুহর উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল শিশু নিকেতন সামনে একটি আধুনিক ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করা হলে শিক্ষার্থী, শিশু ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে। পাশাপাশি সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে।
তাই জনস্বার্থ, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং এলাকার সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ফ্লাইওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ ও দাবিটির বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন এলাকাবা�