• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Headline
সুস্থ শিশুকে প্রতিবন্ধী সাজিয়ে জেলা পরিষদের প্রশাসককে ধোকা :মিঠাপুকুর পায়রাবন্দ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় নজিরবিহীন জালিয়াতি ‎ মডার্ন মোড় থেকে ঘাঘট নদীর তীর—ব্যবসায়ী অপহরণে চাঁদাবাজির অভিযোগ, গ্রেফতার পপি বৈরাগীগঞ্জে ফ্লাইওভার নির্মাণের দাবি দ্রুত বাস্তবায়ন চান এলাকাবাসী ও ব্যবসায়ীরা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্র্যানেড নিক্ষেপ গোপালগঞ্জে ১৪ শিক্ষক, পরীক্ষার্থী মাত্র একজন; এইচএসসিতে পাসের হার শূন্য পরাজিত শক্তি দেশ অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি: সিলেটে রিজভী  ১৯ বছর পর বই হাতে, এইচএসসিতে সফল গৃহিণী আফরোজা আক্তার মেরীনরসিংদীতে তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব।

মডার্ন মোড় থেকে ঘাঘট নদীর তীর—ব্যবসায়ী অপহরণে চাঁদাবাজির অভিযোগ, গ্রেফতার পপি

আব্দুল কুদ্দুস হোসাইন বিশেষ প্রতিনিধি রংপুর / ১৯ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

‎
‎মোঃ আব্দুল কুদ্দুস হোসাইন
‎বিশেষ প্রতিনিধি (রংপুর)
‎
‎রংপুর নগরীর মডার্ন মোড় থেকে ব্যবসায়ীকে অপহরণ, আটকে রেখে মারধর, টাকা ছিনিয়ে নেওয়া এবং এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় রফিকুল ইসলাম পপি (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। ৩১ অক্টোবর ঘটনাস্থল থেকে তাঁকে ও তাঁর ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। মামলার অপর দুই আসামি পলাতক রয়েছেন।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সোহাগপুর এলাকার ব্যবসায়ী মো. বাবুল হোসেন (৩৯) সার, কীটনাশক ও নির্মাণসামগ্রীর ব্যবসা করেন। তাঁর মেসার্স আদনান ট্রেডার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল কেনার উদ্দেশ্যে তিনি রংপুর নগরীতে আসেন। প্রয়োজনীয় মালামাল কেনাকাটা শেষে ট্রাকযোগে সেগুলো পাঠিয়ে দিয়ে নগরীর মডার্ন মোড়ে অবস্থানকালে তাঁর সঙ্গে কথা আছে বলে কয়েকজন ব্যক্তি তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
‎
‎এজাহারে উল্লেখ করা হয়, তাঁকে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর বিন্নাপাড়া এলাকায় ঘাঘট নদের তীরে একটি মেশিনঘরে নিয়ে আটকে রাখা হয়। সেখানে ধারালো চাকু দিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে তাঁর কাছে থাকা ১০ হাজার ৫৭০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি আরও এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী।
‎
‎একপর্যায়ে কৌশলে ওই স্থান থেকে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন বাবুল হোসেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম পপিকে গ্রেফতার এবং তাঁর ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।
‎
‎এ ঘটনায় ব্যবসায়ী মো. বাবুল হোসেন বাদী হয়ে ১ নভেম্বর ২০২৬ তারিখে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে রফিকুল ইসলাম পপি, শাহজাহান মিয়া ও আরিফ মিয়াসহ অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
‎
‎মিঠাপুকুর থানা পুলিশ জানিয়েছে, মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category