(মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নিলফামারী জেলা
আসন্ন সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। উপজেলার উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রাকে বেগবান করতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। এলাকার সাধারণ মানুষ ও ভোটাররা তাকেই আগামী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ছাত্রজীবন থেকেই মাটি ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। সমাজের পিছিয়ে পড়া মানুষকে মূলধারায় এগিয়ে নেওয়া এবং মানুষের আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যেই তিনি আজীবন কাজ করে যাচ্ছেন।
শিক্ষায় অসামান্য অবদান:
তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে সৈয়দপুর মহিলা কলেজ (ফাউন্ডার প্রিন্সিপাল) এবং মেহনতী মানুষের জন্য কামারপুকুর কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়াও আইসঢাল কাছারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দলুয়া পতিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় ওনার অবদান অনস্বীকার্য। বর্তমানেও তিনি বেশ কয়েকটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও দ্বীনি প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন।
অভিজ্ঞ নেতৃত্ব ও রাজনৈতিক ক্যারিয়ার:
অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ১৯৮৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ সময় কামারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন এবং জনকল্যাণমূলক কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৯৫ সালে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্বর্ণপদক লাভ করেন। পরবর্তীতে তিনি জেলা পরিষদ সদস্য হিসেবে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে তিনি বর্তমানে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি ২০০৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত দলটির সফল সভাপতি এবং পরবর্তীতে আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ২০ মার্চ অনুষ্ঠিত জেলা সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হন।
জনগণের প্রত্যাশা:
স্থানীয় সচেতন মহলের মতে, সৈয়দপুর উপজেলার নানামুখী সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য একজন সৎ, যোগ্য ও প্রজ্ঞাবান প্রবীণ নেতার কোনো বিকল্প নেই। একজন সফল সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান ও শিক্ষাবিদ হিসেবে অধ্যক্ষ আব্দুল গফুর সরকারই এই পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি।
এ বিষয়ে অধ্যক্ষ আব্দুল গফুর সরকার জানান, “মানবসেবার চেয়ে বড় কোনো কাজ হতে পারে না। মানুষের সেবার মাঝেই রয়েছে প্রকৃত সুখ ও অকৃত্রিম আনন্দ। আমি আমৃত্যু সৈয়দপুরের সর্বস্তরের মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করতে চাই।”