• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক!  ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী তে অভিযান চালিয়ে মাদকসহ( ১)জন আটক! 

নৌপথের নিরাপত্তায় বাংলাদেশসহ ১৩ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট।

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি / ১০১ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি

আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরা*পদ চলাচল এবং নৌপথের সার্বিক সুরক্ষায় একটি নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতির*ক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। এই জোটে বাংলাদেশসহ মোট ১৩টি দেশ অংশ নিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সাম্প্রতিক তৎপরতায় লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব এল-মান্দেব প্রণালিতে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে এই সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে নৌচলাচলের স্বাধীনতা বজায় রাখা এবং বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য সরবরাহ নির্বিঘ্ন করাই এই জোটের প্রধান লক্ষ্য।

জোটের সদর দপ্তর সৌদি আরবে স্থাপিত হবে। সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান, যৌথ নৌ-মহড়া এবং প্রয়োজনে সমন্বিত অভিযানের মাধ্যমে সামুদ্রিক হুমকি মোকা*বিলা করবে। তবে মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, এটি সম্পূর্ণ আ*ত্মরক্ষামূলক একটি উদ্যোগ এবং নির্দিষ্ট কোনো দেশকে লক্ষ্য করে এটি পরিচালিত হবে না।
এই জোটে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, তুরস্ক, মিশর, কাতার, বাহরাইনসহ বেশ কয়েকটি দেশ স্বাক্ষর করেছে। তবে একই অঞ্চলের দেশ হওয়া সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত ও ওমান এই জোটে যুক্ত হয়নি। ভবিষ্যতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অন্যান্য দেশেরও এই জোটে যুক্ত হওয়ার সুযোগ থাকছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category