• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক!  ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী তে অভিযান চালিয়ে মাদকসহ( ১)জন আটক! 

মিঠাপুকুরে ভেটেরিনারি ওষুধের দোকানে হামলা, দুই ভাইসহ তিনজন আহতের অভিযোগ

মোঃ আব্দুল কুদ্দুস বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলা প্রতিদিন / ১১১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মোঃ আব্দুল কুদ্দুস বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলা প্রতিদিন

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বাজারে ভেটেরিনারি ওষুধের দোকানের বকেয়া টাকা পরিশোধকে কেন্দ্র করে হামলা, মারধর, দোকান ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ভাইসহ কয়েকজন আহত হয়ে মিঠাপুকুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বাদী মো. দেলোয়ার হোসেন (৩৫), পিতা-মো. সমস উদ্দিন, সাং-দেবীপুর, ৩নং পায়রাবন্দ ইউনিয়ন, মিঠাপুকুর, রংপুর থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে—
১. মো. আরিফ মিয়া (৫৫), পিতা-মৃত আমজাদ হোসেন
২. মো. সোহান মিয়া (৩৫), পিতা-মো. আরিফ মিয়া
৩. মো. আশরাফুল ইসলাম (৫০), পিতা-মৃত আমজাদ হোসেন
৪. মোছা. সাজেদা বেগম (৪৫), স্বামী-মো. আরিফ মিয়া
এছাড়া অজ্ঞাতনামা ২/৩ জনকে বিবাদী করা হয়েছে। সকলের ঠিকানা দেবীপুর, ৩নং পায়রাবন্দ ইউনিয়ন, মিঠাপুকুর, রংপুর।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর ভাই মো. আহসান হাবীব রায়হান (৩৪) পায়রাবন্দ বাজারে ভেটেরিনারি ওষুধের দোকান পরিচালনা করেন। ১নং বিবাদী মো. আরিফ মিয়া দীর্ঘদিন ধরে ওই দোকান থেকে ওষুধ বাকিতে ক্রয় করে আসছিলেন। বকেয়া টাকা পরিশোধ না করে পুনরায় বাকিতে ওষুধ নিতে গেলে গত ৫ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে বাদীর ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগে বলা হয়েছে।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে বিষয়টি মীমাংসা করে দিলে বিবাদীরা চলে যান। অভিযোগে আরও বলা হয়,পরে ১১আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে বকেয়া টাকা চাইলে মোবাইল ফোনে গালিগালাজ করার অভিযোগ ওঠে।
এরপর একই দিন সকাল আনুমানিক ১১টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্র—লাঠি, লোহার রড ও ধারালো দা নিয়ে দলবদ্ধভাবে দোকানের সামনে এসে বাদীর ভাইকে উদ্দেশ্য করে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, এ সময় মো. সোহান মিয়া ধারালো দা দিয়ে আহসান হাবীব রায়হানের মাথার বাম পাশে আঘাত করে রক্তাক্ত জখম করেন। সাজেদা বেগম তার বাম হাতে কামড় দিয়ে জখম করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ঘটনাস্থলে থাকা মো. মিজানুর রহমান এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। আশরাফুল ইসলাম ধারালো ছোরা দিয়ে মিজানুর রহমানের মাথায় আঘাত করেন এবং আরিফ মিয়া লোহার রড দিয়ে তার পিঠে আঘাত করেন বলে অভিযোগে বলা হয়েছে।
এ সময় হামলাকারীরা দোকানে প্রবেশ করে ব্যবসার নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায় এবং দোকানের মালামালসহ একটি কম্পিউটার ভাঙচুর করে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি করেছে বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর স্থানীয় লোকজন ও সাক্ষীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সাক্ষী হিসেবে মো. রাশেদ মিয়া (২৫), মো. সুমন মিয়া (৩৭) ও মো. জাহেদুল ইসলাম (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে।
বাদী মো. দেলোয়ার হোসেন অভিযোগে বিবাদীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগে উত্থাপিত ঘটনাগুলো তদন্তাধীন; অভিযোগের সত্যতা সম্পর্কে পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষী হিসেবে গণ্য করা যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category