• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক!  ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী তে অভিযান চালিয়ে মাদকসহ( ১)জন আটক! 

বোতলাগাড়ীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ: কাজ বন্ধের হুঁশিয়ারি এলাকাবাসীর

মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী জেলা / ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী জেলা

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডাক্তার পাড়া গ্রামে প্রায় ২ কিলোমিটার রাস্তার ইট সোলিং ও কার্পেটিংয়ের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে মানসম্মত ১ নম্বর ইটের বদলে অত্যন্ত নিম্নমানের (৩ নম্বর) ইট ব্যবহার করে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গুরুত্বপূর্ণ এই ২ কিলোমিটার রাস্তা ইট সোলিং ও কার্পেটিংয়ের জন্য সরকারি বরাদ্দ পাওয়ার পর স্থানীয়রা টেকসই যোগাযোগের আশায় আনন্দিত হয়েছিলেন। তবে কাজ শুরু হতেই দেখা যায়, সিডিউল অনুযায়ী উন্নতমানের ১ নম্বর ইট ব্যবহারের কথা থাকলেও ঠিকাদার অধিক মুনাফা লাভের আশায় নিম্নমানের ৩ নম্বর ঝামা ও কাঁচা ইট ব্যবহার করছেন।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ৩ নম্বর নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরি করা হলে তা কয়েক মাসের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যাবে। সরকারি টাকার অপচয় ছাড়া এতে এলাকাবাসীর কোনো উপকারই হবে না। আমরা চাই সিডিউল অনুযায়ী এক নম্বর ইট দিয়ে টেকসই রাস্তা নির্মাণ করা হোক।”
অভিযোগের বিষয়ে ভিডিও ধারণ করে প্রমাণ প্রকাশ করেছেন গ্রামবাসী। একই সাথে তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, নিম্নমানের ইট অপসারণ করে অবিলম্বে ১ নম্বর ইট দিয়ে কাজ শুরু না করা হলে এবং দায়িত্বজ্ঞানহীন ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া হলে এলাকায় কোনো কাজ করতে দেওয়া হবে না।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট প্রকৌশলী ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে তদন্ত চালিয়ে অনিয়মকারী ঠিকাদারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন এবং মানসম্মত উপকরণ ব্যবহার নিশ্চিত করে রাস্তার কাজ সম্পন্ন করার নির্দেশ দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category