• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক!  ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী তে অভিযান চালিয়ে মাদকসহ( ১)জন আটক! 

গণপতি চক্রবর্তীসহ চার সদস্য হত্যাকাণ্ড: শান্তি-সম্প্রীতি রক্ষায় রংপুরে মতবিনিময় সভা

Reporter Name / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মোঃ জিয়াউর রহমান

প্রধান মফস্বল সম্পাদক

দৈনিক বাংলা প্রতিদিন

 

সম্প্রতি রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও রংপুর মহানগরীর বাসিন্দা গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে রংপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় রংপুর সার্কিট হাউজে এ সভার আয়োজন করা হয়। সভায় শান্তি, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সচেতন সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এবং রংপুর ৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে, তা নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে। একই সঙ্গে কোনো ঘটনা নিয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে সামাজিক অস্থিরতা সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, রংপুরের দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে সমাজের সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category