• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক!  ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী তে অভিযান চালিয়ে মাদকসহ( ১)জন আটক! 

হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক অভিযানে এক কোটি বিশ লক্ষ টাকার মালামাল আটকঃ

Reporter Name / ৩৭ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

হবিগঞ্জ থেকে ষ্টাফরির্পোটারঃ ইলিয়াস আলী মাসুক হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে পিকআপ, কাভার্ডভ্যানে মাছের খাবারের বস্তায় মুড়ানো লুকিয়ে পরিবহনকালে প্রায় ০১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় এনিমেল মেডিসিন, খাবার, শ্যাম্পু, মেহেদী, চা-পাতা ও জিরাসহ পরিবহনে ব্যবহৃত যানবাহন আটক।

 

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত ২৬ আগস্ট ২০২৬ তারিখ পৃথক পৃথক বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ এনিমেল মেডিসিন, খাবার, শ্যাম্পু, মেহেদী, চা-পাতা, ও জিরাসহ পরিবহনে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়েছে।

 

 

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ সিন্দুরখান বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গত ২৬ আগস্ট ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন সীমান্ত পিলার ১৯৪৬/এম হতে আনুমানিক ০৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গান্ধীছড়া চা-বাগান নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমান ভারতীয় এনিমেল মেডিসিন, খাবার, শ্যাম্পু এবং ০১ টি পিকআপ উক্ত মালামালসহ আটক করতে সক্ষম হয়। আটক কৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ২৯ লক্ষ টাকা।

 

এছাড়াও অপর একটি অভিযানে, একটি নির্দিষ্ট কাভার্ড ভ্যানে ভারতীয় অবৈধ মালামাল পরিবহন করা হতে পারে এমন তথ্যের বিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন সুরমা ২০ নং চা-বাগান নামক এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে কৌশলগত অবস্থান নেয়। গত ২৬ আগস্ট ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ০৪টার দিকে চোরাকারবারিরা বিজিবির চেকপোস্ট ও উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানটি সড়কের পাশে ফেলে রেখে আত্মগোপন করে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির আভিযানিক দল উক্ত কাভার্ড ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। কাভার্ড ভ্যানটি তল্লাশি করে গাড়ীর মধ্যে থাকা মাছের খাবারের বস্তার মোড়কে লুকিয়ে পরিবহনকালে বিপুল পরিমান ভারতীয় চা-পাতা,কাবেরী মেহেদী এবং জিরাসহ পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। আটককৃত পন্য এবং গাড়ীসহ আনুমানিক সিজার মূল্য ৯১ লক্ষ ৭০ হাজার টাকা।

 

জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

 

হবিগঞ্জ থেকে ইলিয়াস আলী মাসুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category