• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক!  ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী তে অভিযান চালিয়ে মাদকসহ( ১)জন আটক! 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে

Reporter Name / ৫০ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

গৌরনদী (বরিশাল) এস এম নজরুল ইসলাম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে বরিশালের গৌরনদীতে ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সাহিত্যকর্ম, সাম্য, মানবতা ও দেশপ্রেমের আদর্শ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। তিনি নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রাজা, কবিরত্ন শিকদার রেজাউল করিম, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, গৌরনদী শিশু একাডেমীর শিক্ষক ওস্তাদ বাবুল সোম, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি পলাশ তালুকদার, সাধারণ সম্পাদক এ এস এম মামুন এবং গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম শিবলুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধীজন।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম এবং সমাজে তাঁর অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, নজরুলের সাহিত্য শুধু বিদ্রোহের কথা বলে না; তাঁর সৃষ্টিতে সাম্য, মানবতা, ভালোবাসা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতার শক্তিশালী বার্তা রয়েছে। নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ ছড়িয়ে দিতে নজরুলচর্চা আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে।

নজরুলের সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে কবির সাম্য, মানবতা ও দেশপ্রেমের আদর্শ ধারণ করে গৌরনদীতে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Facebook Twitter Digg Linkedin Reddit


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category