• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক!  ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী তে অভিযান চালিয়ে মাদকসহ( ১)জন আটক! 

৬ জন শিক্ষক থাকলেও উপস্থিত ২ জন,বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৮

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয়জন শিক্ষক কর্মরত থাকলেও বিদ্যালয়ে উপস্থিত পাওয়া গেছে মাত্র দুইজন শিক্ষক। একই সময়ে বিদ্যালয়ে উপস্থিত ছিল মাত্র আটজন শিক্ষার্থী। এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ফলে অভিভাবকরা এসব শিক্ষা প্রতিষ্ঠান মুখ ফিরিয়ে নিচ্ছে। স্কুলগুলি হয়ে পড়ছে শিক্ষাথীহীন।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক থাকার পরও নিয়মিত পাঠদান ও উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন রয়েছে অভিভাবকরা। ছয়জন শিক্ষক কর্মরত থাকলেও বিদ্যালয়ে মাত্র দুইজন শিক্ষক উপস্থিত থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের।

বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষ গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম। উপস্থিত আটজন শিক্ষার্থীর পাঠদানে দুইজন শিক্ষক দায়িত্ব পালন করছেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ নিয়েও প্রশ্ন ওঠে।

স্থানীয় অভিভাবকরা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা এবং নিয়মিত পাঠদান পরিচালনা করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category