• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক!  ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী তে অভিযান চালিয়ে মাদকসহ( ১)জন আটক! 

প্রশ্ন করায় ২ সাংবাদিকের ওপর পুলিশের হামলা

অনলাইন ডেস্কঃ / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

অনলাইন ডেস্কঃ

​রাজধানীর মিরপুরের কালশী বাউনিয়া বাঁধ এলাকায় উচ্ছেদের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (২০ মে) বিকেল পাঁচটার দিকে গৃহায়ন ও গণপূর্ত কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের খবর সংগ্রহের সময় ফেসবুক লাইভ চলাকালেই পুলিশের হামলার শিকার হন দুই সংবাদকর্মী।

​হামলার শিকার সাংবাদিকেরা হলেন বাংলাদেশ প্রতিদিনের ডিজিটালের সিনিয়র রিপোর্টার নেহাল আহমেদ প্রান্ত এবং বাংলাদেশ টাইমসের স্টাফ রিপোর্টার তাসবির ইকবাল।

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলে গৃহায়ন ও গণপূর্ত কর্তৃপক্ষের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কালশীর বাউনিয়া বাঁধ এলাকায় আকস্মিক উচ্ছেদ অভিযান শুরু হয়। কোনো ধরনের পূর্ব নোটিশ বা সতর্কবার্তা ছাড়াই বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙা শুরু হলে স্থানীয় ১০ থেকে ১৫ হাজার বাসিন্দার মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রশাসনের উচ্ছেদকারী দল ও পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ বাধে।

​ভুক্তভোগী সাংবাদিকরা জানান, কোনো পূর্ব নোটিশ ছাড়া উচ্ছেদ অভিযান চালানোর বিষয়ে প্রশ্ন করায় উপস্থিত পুলিশ সদস্যরা আমাদের ওপর এই হামলা চালায়। এই বিশৃঙ্খল পরিস্থিতির খবর সংগ্রহ ও ফেসবুক লাইভ করার কারণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা। তারা কোনো কিছু না বুঝেই সাংবাদিকদের ওপর চড়াও হন।

​ভুক্তভোগী সাংবাদিক তাসবির ইকবাল বলেন, আমাদের সহকর্মী প্রান্তকে এভাবে মাঠে ফেলে পুলিশের মারধর ও হেনস্তা করতে দেখে ফেসবুক লাইভ সচল রেখেই তাকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে এগিয়ে যায়। কিন্তু উপস্থিত পুলিশ সদস্যরা আরও উগ্র রূপ ধারণ করে আমার ওপরও একযোগে হামলা চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category