• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Headline
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর শিবপুরে জুয়ার আসরে অভিযান: নগদ অর্থসহ ৫ জন আটক জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে চাচা খুন। নাইক্ষ্যংছড়িতে চেক পোস্টে তল্লাশিকালে লাখ টাকার ইয়াবাসহ এক নারী আটক নরসিংদীর মাধবদীতে কিশোরী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচার ও অভিযোগ মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের নিচে মোটরসাইকেল, প্রাণ গেল ওষুধ কোম্পানির কর্মীর চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের নিচে মোটরসাইকেল, প্রাণ গেল ওষুধ কোম্পানির কর্মীর চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের নিচে মোটরসাইকেল, প্রাণ গেল ওষুধ কোম্পানির কর্মীর মিঠাপুকুরে মাদক, ছিনতাই ও ক্যাসিনো প্রতিরোধে যুব বিভাগের দায়িত্বশীলদের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের নিচে মোটরসাইকেল, প্রাণ গেল ওষুধ কোম্পানির কর্মীর

মোঃ রিফাত হোসেন ঘোড়াঘাট, প্রতিনিধি / ৪ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

ঘোড়াঘাট প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল মিয়া (৩০) নামে এক ওষুধ কোম্পানির কর্মী নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ৫ নম্বর পুটিমারা ইউনিয়নের দলার দরগা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া পার্বতীপুর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের টেংরাগঞ্জ সরদারপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুরগামী একটি ট্রাকের সামনের চাকা হঠাৎ ব্লাস্ট হয়ে গেলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা গোবিন্দগঞ্জগামী একটি মোটরসাইকেলকে ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলসহ রুবেল মিয়া সড়কের পাশের খাদে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং নিহতের স্বজনদের বিষয়টি অবহিত করে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

(দিনাজপুর) ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি
মো:রিফাত হোসেন
মোবাইল: ০১৭৭৭৬৭৬৬০৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category