• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

গৌরনদী হাইওয়ে সড়কে মোবাইল কোর্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও খাদ্য অনিয়মে জরিমানা

এস এম নজরুল ইসলাম মফস্বল সম্পাদক বরিশাল / ২৯ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

গৌরনদী বরিশাল থেকে এস এম নজরুল ইসলাম মফস্বল সম্পাদক

৩১ মে বরিবার বিকেল চারটার সময় গৌরনদী হাইওয়ে সড়কে নিরাপদ সড়ক ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সচেতনতামূলক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান নেতৃত্ব দেন। এ সময় সড়কে ওভারl স্পিড, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৬টি বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে একটি রেস্টুরেন্টে ছত্রাকযুক্ত ও মেয়াদোত্তীর্ণ দই বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন পরিবহন কাউন্টারকে সতর্ক করা হয় যাতে ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়।

অন্যদিকে, গৌরনদী হাইওয়ে পুলিশ পৃথক অভিযানে ৭টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন গৌরনদী মডেল থানা পুলিশ, ট্রাফিক পুলিশ এবং গৌরনদী হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ স্পিডোমিটার ব্যবহার করে যানবাহনের গতি নির্ণয়ে সহায়তা প্রদান করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নিরাপদ সড়ক ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category