• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজেস্ব প্রতিবেদক | দৈনিক বাংলা প্রতিদিন / ৩২ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নিজেস্ব প্রতিবেদক | দৈনিক বাংলা প্রতিদিন

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) ১২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল পটুয়াখালী নিউমার্কেট সংলগ্ন একটি এলাকায় অভিযান চালায়। এ সময় দয়াল ঘোষের দই-চিড়ার দোকানের সামনে থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কামাল খাঁ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আটক কামাল খাঁ বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি (ডিসির বাজার) এলাকার মৃত সফেজ খাঁর ছেলে।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category