মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট এলাকায় বিষাক্ত মদ পানের ঘটনায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ দুলা মিয়া (৪৫) নামে ওই ব্যক্তির মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বালারহাট এলাকায় কয়েকজন ব্যক্তি কথিত বিষাক্ত মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একে একে মৃত্যুর ঘটনা ঘটে। গতকাল (চারজন এর) মৃত্যুর পর আজ দুলা মিয়ার মৃত্যুর খবর পাওয়া যায়।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা অবৈধ মাদক ও বিষাক্ত মদের বিস্তার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
এদিকে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।
বিষাক্ত মদ পানে একের পর এক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আরও কার্যকর