মোঃ ফখরুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ফেনী
ফেনীর সোনাগাজী উপজেলার তাকিয়া রোড এলাকায় ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে নিজাম ব্রাদার্সের গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক চালক বেপরোয়া ও অসতর্কভাবে গাড়ি চালাচ্ছিলেন। স্থানীয়দের অভিযোগ, সড়কে ট্রাকসহ ভারী যানবাহনের অনিয়ম ও অসচেতনভাবে চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।