বেলায়েত হাওলাদার মাদারীপুর প্রতিনিধি
“রাখিব চারপাশ পরিষ্কার, গড়ব সুন্দর পরিবেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর জেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জাহান্দার আলী জাহান। তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ মর্জিনা আক্তার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাদারীপুর; মো. জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), মাদারীপুর এবং ওয়াদিয়া শাবাব, নির্বাহী অফিসার, সদর উপজেলা।
এ সময় মাদারীপুর জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। পরে একটি সচেতনতামূলক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারীরা বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।