• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ে বাইশারী বাজার রিসোর্স সেন্টারে মৌখিক ভাবে দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কেয়ার টেকার সোনা মিয়ার বিরুদ্ধে ঘুষ বানিজ্য অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ। স্কুল ছুটি, টয়লেটে আটকা পড়ল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী! নারী হাফেজাকে সংবর্ধনা দিতে মাইক্রোবাসের বহর মাজার ভাঙচুর-হত্যার ঘটনায় এনসিপির বিবৃতি রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হবিগঞ্জে বিজিবি, র‍্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রট সমন্নয়ে গঠিত টাস্কর্ফোস। ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল এতদিন কোথায় ছিলেন’, নেতাকর্মীদের তোপের মুখে কনকচাঁপা বিএনপি গণতন্ত্র বিরোধী সরকার : নাহিদ ইসলাম আলোচিত জুলাইযোদ্ধা সিঁথি নিলেন নারী আসনের বিএনপির মনোনয়ন

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সোনাগাজী উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘আলোচনা সভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত

রায়হান উদ্দিন ফেনী জেলা প্রতিনিধি : / ২০৩ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

রায়হান উদ্দিন ফেনী জেলা প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে ‘আলোচনা সভা ও চিত্রপ্রদর্শনী’ সোনাগাজী কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে অনুষ্ঠিত হয়। ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে জামায়াতে ইসলামীর সমাবেশ চলাকালীন আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনার নির্দেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগের নেতা কর্মীরা লগি বৈঠা নিয়ে সমাবেশের পিছনের দিক থেকে অতর্কিত হামলা শুরু করে। সভ্যতার ভয়াবহ ও নৃশংস হামলায় ইসলামী ছাত্রশিবির ও জামায়াতর কয়েকজন নেতাকর্মী শহীদ হন ও সহস্রাধিক নেতাকর্মী আহত হন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা শিবির কর্মীদের লাশের উপর নৃত করার মত নৃশংস দৃশ্য দেখেছে পুরো বিশ্ব। এমন পৈশাচিক ঘটনা স্মরণীয় করে রাখতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির প্রতি বছর ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস পালন করে আসছে।

সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে হাফেজ মাওলানা সাইফুল ইসলাম এর কুরআন তেলোয়াতের মাধ্যমে পৌরসভা আমীর মাওলানা মোহাম্মদ কালিম উল্লাহ উদ্ভোধনী বক্তব্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফেনী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন।

ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, ২৮ অক্টোবরের পথ ধরেই আওয়ামী লীগ দেশে যে সন্ত্রাসী রাজনীতি শুরু করেছিল তা ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। তখন থেকে দেশকে রাজনীতিশূন্য করার প্রক্রিয়াও শুরু হয়। তারই ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা, ভোটাধিকারসহ মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হয়।
২৮ অক্টোবরের নারকীয় গণহত্যার সঙ্গে জড়িত খুনিদের বিচারের জন্য সুনির্দিষ্টভাবে মামলা করা হয়েছিল। কিন্তু সরকার সেই মামলা প্রত্যাহার করে বিচারের পথ রুদ্ধ করে খুনিদের রক্ষা করে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ তীব্র আন্দোলনের মুখে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়। আমরা বিশ্বাস করি, এ পটপরিবর্তনের ফলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং অবিলম্বে ২৮ অক্টোবরের গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। বাংলাদেশের জনগণের দাবি হচ্ছে, অবিলম্বে ২৮ অক্টোবরের খুনিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনরায় সচল করে খুনিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক হাবিবউল্লাহ বাহার।
বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা জিয়াউর রহমান, কর্মপরিষদ সদস্য আমিরুল ইসলাম মাসুদ।

উপজেলা কর্মপরিষদ সদস্য ও চর চান্দিয়া ইউনিয়ন আমীর মো. মজিবুর রহমান, সোনাগাজী সদর ইউনিয়ন আমীর নিজাম উদ্দিন, মঙ্গলকান্দি ইউনিয়ন আমীর মাওলানা নুর ইসলাম, পৌরসভা কর্মপরিষদ সদস্য নিজাম উদ্দিন, মাওলানা নুর নবী, ইসলামি ছাত্রশিবির এর সোনাগাজী মডেল থানা সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি এ এস এম বদরুদ্দোজা, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মুহসিন ভূঞা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের কর্মপরিষদ সদস্য কমিশনার আবদুল মান্নান, ফেনী জেলা ছাত্র শিবিরের অফিস সম্পাদক ইমাম হোসেন আরমান, সাহিত্য সম্পাদক আশরাফুল ইসলাম, থানা সেক্রেটারি জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মাওলানা নুরুল আবছার, উপজেলা, পৌরসভা ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনশক্তি।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category