• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Headline
মনোহরদীতে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীীকে ৬ মাসের কারাদন্ড দূর্গম সীমান্ত এলাকায় বিজিবির মেডিকেল ক্যাম্পেইন, ২০০ জনের বেশি মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকা হতে ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ (দুই) জন গ্রেফতার। আলিপুর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা।। কুয়াকাটায় কবিতার আলো ছড়াচ্ছেন তাজেপাড়ার খায়রুল ইসলাম আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ড্যাফোডিল আইডিয়াল স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত নেক্সট কমিউনিটি: কেনাকাটার সঙ্গে বোনাস ক্যাশব্যাক, ফ্রি মেম্বারশিপ ও আয়ের নতুন সম্ভাবনা রংপুরে মাদকের বিরুদ্ধে আরপিএমপির সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার ডিমলায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুইজন আটক সংবাদ সংগ্রহের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে অভিযোগ দায়ের; অভিযোগ যাচাই ছাড়া সংবাদ প্রকাশ ও ব্যক্তিগত মর্যাদাহানিকর মন্তব্যে ক্ষোভ; তদন্ত কমিটি গঠনের দাবি

মিঠাপুকুরের ইসলামপুর ঠাকুরবাড়িতে ডিবির অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক কারবারি আটক

মোঃ জিয়াউর রহমান প্রধান মফস্বল সম্পাদক দৈনিক বাংলা প্রতিদিন / ৪৩ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

মোঃ জিয়াউর রহমান প্রধান মফস্বল সম্পাদক দৈনিক বাংলা প্রতিদিন

রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের ইসলামপুর ঠাকুরবাড়ি এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)-এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) মাজেদুল ইসলাম বসুনিয়ার নেতৃত্বে একটি দল গত ১১ জুন রাতে ইসলামপুর ঠাকুরবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. নূর হোসেন (৪০)। তিনি মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের ইসলামপুর ঠাকুরবাড়ি এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুল মালেক ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করে আটক ব্যক্তিকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-৩৬ এবং দায়েরের তারিখ ১২ জুন ২০২৬।
রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছবির ক্যাপশন: মিঠাপুকুর উপজেলার ইসলামপুর ঠাকুরবাড়ি এলাকায় ডিবি পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category