(মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নিলফামারী জেলা।
মিলন সাহেব এমন কোনো অপরাধ করেননি যে তাঁকে পদত্যাগ করতে হবে। বিএনপির উচিত তাঁর পাশে থাকা। আমরাও তাঁর পাশে আছি।
বিএনপির জন্য একটি বার্তা—আজ যদি শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে বিএনপির আরও অনেক মন্ত্রীকে আন্দোলনের চাপে সরে যেতে হতে পারে। এমনকি একসময় প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করা হতে পারে। এখন দেখার বিষয়, বিএনপি পরিস্থিতি কীভাবে সামাল দেয়।
প্রয়োজন হলে বন্যা ও জলাবদ্ধতাকবলিত এলাকাগুলোতে কয়েক দিনের জন্য পরীক্ষা পেছানো যেতে পারে। কিন্তু শুধুমাত্র এ কারণে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়া উচিত নয়।
বিএনপি যদি আওয়ামী লীগ ও জামায়াতের ফাঁদে পা দেয়, তাহলে শেষ পর্যন্ত তারাই ক্ষতিগ্রস্ত হবে। বর্তমান আন্দোলন আওয়ামী লীগ ও জামায়াতের আন্দোলন।