• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Headline
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার বিসিআইসির শরীফুল আলমকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনুসন্ধানে ভিন্ন চিত্র.? গণমাধ্যমকর্মী শাপলা আক্তারের লিখিত অভিযোগে তদন্ত কমিটি গঠন ও প্রতিবেদন দাখিল; শরীফুল আলমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পক্ষে মেলেনি সুনির্দিষ্ট প্রমাণ জনস্বাস্থ্যের পিডি তবিবুরের অনিয়ম-দুর্নীতির আমলনামা প্রথম পর্ব | ১,৮৮২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, বরখাস্তের ১২ দিনেই পুনর্বহাল! টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ-নির্যাতন: বিএসকেপির নিন্দা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি অনুসন্ধানী সাংবাদিকতা হুমকির মুখে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান নিজস্ব প্রতিবেদক: ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ফের স্থগিত, সাংবাদিকদের মধ্যে নানা প্রশ্ন মিরপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন হবিগঞ্জে সাতটি চা বাগানের শ্রমিক ধর্মঘট হবিগঞ্জের চা শ্রমিকদের দাবি আদায় না হলে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে ০২,১১ ,২০২৬ খ্রাঃ রবি বার দুপুর ০১ টায় স্বারকলিপি প্রদান। ৩ নং ধনতলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম জাভেদ বাদলের উন্নয়ন ভাবনা বিজয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করানোর পরদিনই নির্বাচনে অনিয়ম-জালিয়াতির অভিযোগ, ঠাকুরগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ২ নং চাড়োল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এহেতেশাম মুনি

পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু হচ্ছে

Reporter Name / ২৭৩ Time View
Update : মঙ্গলবার, ১ মে, ২০১৮

দীর্ঘ দুই মাস পর আজ থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় আবার মাছ ধরা শুরু হচ্ছে। পদ্মা-মেঘনাসহ পাঁচটি অভয়াশ্রমে গত দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এ নিষেধাজ্ঞা গতকাল সোমবার শেষ হয়েছে।

গত দুই মাস জাটকা সংরক্ষণে নদীতে তত্পর ছিল নৌ পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচেতন জেলেরা এ সময়ে মাছ ধরা থেকে বিরত ছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এখন আবার নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে জেলেরা। নদীতীরে জাল বুনে আর নৌকা মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছে তারা। জেলেদের প্রত্যাশা, জাটকা সংরক্ষণের কারণে এবার অনেক বেশি ইলিশ ধরা পড়বে।

চাঁদপুর জেলা মত্স্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান, জেলার মতলব উত্তরের ষাটনল থেকে দক্ষিণে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদীতে সরকারি তালিকা অনুযায়ী জেলের সংখ্যা প্রায় ৮০ হাজার। গত দুই মাসে শুধু চাঁদপুরের নদী এলাকায় ১৩০টি অভিযানে ১৫০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে সাড়ে ১১ হাজার কেজি জাটকা ও সাড়ে ২৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ ছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে দুই শতাধিক জেলেকে অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

বেকার জেলেদের মার্চ-এপ্রিলসহ আরো দুই মাস খাদ্য সহায়তা দেওয়ার কথা জানালেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। প্রতি জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল দেওয়ার কথা জানান তিনি।

চাঁদপুর বিভাগের নৌ পুলিশ সুপার সুব্রত হালদার জানান, জাটকা রক্ষায় মার্চ-এপ্রিলসহ বছরজুড়ে নৌ পুলিশ তৎপর থাকবে।

ইলিশ গবেষক ও মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদীকেন্দ্র, চাঁদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিছুর রহমান জানান, জাটকা সংরক্ষণের ফলে এ বছর ইলিশের উৎপাদন পাঁচ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে। গত বছর উৎপাদনের এ হার ছিল চার লাখ ৯৫ হাজার মেট্রিক টন।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ২২ দিন এবং জাটকা সংরক্ষণে আরো মার্চ-এপ্রিল দুই মাস অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরা বন্ধ রেখেছিল সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category