• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Headline
সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি নরসিংদীর মনোহরদী ওয়েভ এর আয়োজনে নারীর ক্ষমতায়ন ও শান্তি-সম্প্রীতি রক্ষায় নারীর ভূমিকা শীর্ষক নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ এবারও দেশ সেরা হয়েছে নরসিংদীর রায়পুরায় প্রথমবারের মতো দ্বীনি মাদ্রাসায় সৌরবিদ্যুৎ স্থাপন এর কার্র্য্যক্রম শুভ উদ্বোধন করলেন-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি নরসিংদীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত সাম্প্রদায়িক সম্প্রীতি, নাগরিক অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান নরসিংদীর বানিয়াছলে প্রকাশ্যে চোলাই মদ ও ইয়াবা বিক্রির অভিযোগ জমি দখল করে টিনশেড ঘর নির্মাণ, আবাসিক এলাকায় মাদকসেবীদের অবাধ যাতায়াতে উদ্বেগ আবুধাবির জাতিসংঘ পানি সম্মেলনে সৌদি যুবরাজকে আমন্ত্রণ জানালেন শেখ মোহাম্মদ। জামালপুর সদর উপজেলার গোপালপুরে ২৫ পিস ইয়াবাসহ সিএনজি আটক, গ্রেপ্তার ২ জামালপুর সদর উপজেলার গোপালপুরে ২৫ পিস ইয়াবাসহ সিএনজি আটক, গ্রেপ্তার ২ জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আমিন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু হচ্ছে

Reporter Name / ২৭০ Time View
Update : মঙ্গলবার, ১ মে, ২০১৮

দীর্ঘ দুই মাস পর আজ থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় আবার মাছ ধরা শুরু হচ্ছে। পদ্মা-মেঘনাসহ পাঁচটি অভয়াশ্রমে গত দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এ নিষেধাজ্ঞা গতকাল সোমবার শেষ হয়েছে।

গত দুই মাস জাটকা সংরক্ষণে নদীতে তত্পর ছিল নৌ পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচেতন জেলেরা এ সময়ে মাছ ধরা থেকে বিরত ছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এখন আবার নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে জেলেরা। নদীতীরে জাল বুনে আর নৌকা মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছে তারা। জেলেদের প্রত্যাশা, জাটকা সংরক্ষণের কারণে এবার অনেক বেশি ইলিশ ধরা পড়বে।

চাঁদপুর জেলা মত্স্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান, জেলার মতলব উত্তরের ষাটনল থেকে দক্ষিণে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদীতে সরকারি তালিকা অনুযায়ী জেলের সংখ্যা প্রায় ৮০ হাজার। গত দুই মাসে শুধু চাঁদপুরের নদী এলাকায় ১৩০টি অভিযানে ১৫০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে সাড়ে ১১ হাজার কেজি জাটকা ও সাড়ে ২৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ ছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে দুই শতাধিক জেলেকে অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

বেকার জেলেদের মার্চ-এপ্রিলসহ আরো দুই মাস খাদ্য সহায়তা দেওয়ার কথা জানালেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। প্রতি জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল দেওয়ার কথা জানান তিনি।

চাঁদপুর বিভাগের নৌ পুলিশ সুপার সুব্রত হালদার জানান, জাটকা রক্ষায় মার্চ-এপ্রিলসহ বছরজুড়ে নৌ পুলিশ তৎপর থাকবে।

ইলিশ গবেষক ও মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদীকেন্দ্র, চাঁদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিছুর রহমান জানান, জাটকা সংরক্ষণের ফলে এ বছর ইলিশের উৎপাদন পাঁচ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে। গত বছর উৎপাদনের এ হার ছিল চার লাখ ৯৫ হাজার মেট্রিক টন।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ২২ দিন এবং জাটকা সংরক্ষণে আরো মার্চ-এপ্রিল দুই মাস অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরা বন্ধ রেখেছিল সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category