• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
তেল ও বিদ্যুৎ সংকটে ম্লান ‘সাগরকন্যা’ পর্যটকশূন্য কুয়াকাটায় হাহাকার তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের সাথে মিজানুর রহমান মুকুল খাঁনের সৌজন্য সাক্ষাৎ। প্রথম জাতীয় দাওয়াহ্ ও সেবা সেমিনার ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশাসনকে জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর সাঁতার না জেনেই পুকুরে ঝাঁপ, অল্পের জন্য বাঁচেন পূর্ণিমা ইসলামপুরে পিতার ঋণের টাকা পরিশোধে বাধা ও হামলায় থানায় অভিযোগ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব: কমছে না জনভোগান্তি, বাড়ছে নিত্যপণ্যের মূল্য। তুমি মানেই” ~ সেলিনা সাথী জলের দর্পণে মুখ মাহবুবুল আলম কনক। ভারত থেকে পাচারকৃত ১৫৫ বস্তা জিরা উদ্ধার, ট্রাকসহ ২ জন গ্রেফতার

নরসিংদীতে জমি বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা: বৃদ্ধের ঘর দখল ও প্রাণনাশের অভিযোগ, পরিবারে চরম নিরাপত্তাহীনতা

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি / ১৭ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি

নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধ ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাচ্চু মিয়া (৬০) নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে প্রতিকার দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে বাচ্চু মিয়া অভিযোগ করেন, প্রতিপক্ষ তৈয়ব, মোখলেছ, মোমেনসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার বৈধ মালিকানাধীন প্রায় ৩৩ শতাংশ জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। তিনি দাবি করেন, পৈত্রিক ও ক্রয়সূত্রে প্রাপ্ত এ জমিতে তিনি প্রায় ৪৫ বছর ধরে বসবাস করছেন। তবে অভিযুক্তরা পূর্বে তাদের জমি বিক্রি করলেও বর্তমানে পুনরায় ওয়ারিশ দাবি করে তার বসতঘরে হামলা চালায় এবং টিনশেড ঘর ভেঙে সেখানে কাঁচা ঘর নির্মাণ করে দখল নিয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে তাকে একাধিকবার ধাওয়া করেছে এবং গত ১৫ এপ্রিল প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ পরিস্থিতিতে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে ঘরবন্দি জীবনযাপন করছেন। এমনকি তিনি নিয়মিত মসজিদে নামাজ আদায় করতেও যেতে পারছেন না বলে জানান।
এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস-বৈঠক অনুষ্ঠিত হলেও অভিযুক্তরা তা অমান্য করেছে বলে অভিযোগ করেন বাচ্চু মিয়া। তিনি দাবি করেন, শালিস চলাকালীন সময়েও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি এলাকায় একটি কথিত সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতার কথাও উল্লেখ করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে।
বাচ্চু মিয়া বলেন, “আমি একজন বয়স্ক মানুষ। নিজের জমিতে থেকেও আজ নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি পাচ্ছি। আমি প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচার চাই।”
এ ঘটনায় তিনি নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তৈয়ব, মোখলেছ, মোমেন, রুবেল ও বাবুসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category