• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
Headline
জনস্বাস্থ্যের পিডি তবিবুরের অনিয়ম-দুর্নীতির আমলনামা প্রথম পর্ব | ১,৮৮২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, বরখাস্তের ১২ দিনেই পুনর্বহাল! টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ-নির্যাতন: বিএসকেপির নিন্দা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি অনুসন্ধানী সাংবাদিকতা হুমকির মুখে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান নিজস্ব প্রতিবেদক: ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ফের স্থগিত, সাংবাদিকদের মধ্যে নানা প্রশ্ন মিরপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন হবিগঞ্জে সাতটি চা বাগানের শ্রমিক ধর্মঘট হবিগঞ্জের চা শ্রমিকদের দাবি আদায় না হলে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে ০২,১১ ,২০২৬ খ্রাঃ রবি বার দুপুর ০১ টায় স্বারকলিপি প্রদান। ৩ নং ধনতলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম জাভেদ বাদলের উন্নয়ন ভাবনা বিজয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করানোর পরদিনই নির্বাচনে অনিয়ম-জালিয়াতির অভিযোগ, ঠাকুরগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ২ নং চাড়োল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এহেতেশাম মুনি নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীনের সঙ্গে রুহিয়াবাসীর শুভেচ্ছা বিনিময় লাহিড়ীহাট সাব-রেজিস্ট্রার মনীষা রায়কে দলিল লেখকদের বিদায় সংবর্ধনা

গাজীপুরে কালবৈশাখী ঝড়ে স্কুল ছাত্রী নিহত

Reporter Name / ১১৫ Time View
Update : রবিবার, ২২ এপ্রিল, ২০১৮

গাজীপুরের বিভিন্ন এলাকায় শনিবার বিকেলে কালবৈশাখী ঝড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।এসময় এক কারখানার পিলারসহ শেড ভেঙ্গে পাশের বাড়ির চালে উপর পড়ে নাসরিন আক্তার খুকু(১৫) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে এবং তার এক বান্ধবী এসময় গুরত্বর আহত হয়েছে। নিহত নাসরিন আক্তার খুকু শেরপুর সদরের চরপক্ষী দাসপাড়া এলাকার আব্দুল হালিমের মেয়ে। সে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা এলাকার ভারটেক্স আইডিয়াল স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা এলাকায় সাইফুল ইসলামের বাড়িতে স্বজনদের সঙ্গে ভাড়া থেকে স্থানীয় ওই স্কুলে লেখাপড়া করত নাসরিন। শনিবার বিকেলে স্কুল ছুটিশেষে সে তার এক সতীর্থ বান্ধবীর সঙ্গে বাসায় ফিরছিল। এসময় ঝড় শুরু হলে পথের পাশের এক ছাপড়া ঘরের বাড়িতে আশ্রয় নেয়। ঝড়ের প্রচন্ড বেগের বাতাসে ওই বাড়ির পার্শ্ববর্তী সফি প্রসেসিং কারখানার ৭তম তলা ভবনের ছাদের উপরের টিনের শেড ও পিলার ভেঙ্গে ওই বাড়ির চালের উপর পড়ে। এতে ওই দুইজন চাপা পড়ে এবং ঘটনাস্থলেই নাসরিন নিহত এবং তার বান্ধবী আহত হন। আহতের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে উদ্ধার করে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে প্রায় একই সময়ের কালবৈশাখী ঝড়ে জেলার শহর এলাকা ও কালীগঞ্জ উপজেলাসহ বিভিন্নস্থানে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে বিপুল সংখ্যক গাছপালা ও বিদ্যুতের খুটি উপড়ে গেছে। প্রায় অর্ধশত ঘর বাড়ি ও দোকানপাটের চাল উড়ে যায়। গাছ ও বিদ্যুতের খুটি সড়কের উপর উপড়ে পড়ার কারণে জয়দেবপুর কাপাসিয়া সড়কে যানচলাচলে ব্যহত হয়। বিভিন্ন এলাকা বিদ্যুতহীন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসসহ উদ্ধার কর্মীরা সন্ধ্যার পর পর্যন্ত ক্ষতিগ্রস্থ এলাকায় উদ্ধার কাজ চালিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category