~ সেলিনা সাথী
উৎসাহ দিও, প্রেরণা দিও,
দিও ভালোবাসা,
সারাজীবন থাকব পাশে—
এটাই মনের আশা।
ঝড় এলেও পাশে থেকো,
ছেড়ে দিও না হাত,
অন্ধকারে পথ হারালে
দিও আলোর সাথ।
ভুল করলে রাগ করো না,
বোঝাও ভালোবেসে,
ভাঙা মনটা জোড়া লাগাও
নরম সুরে হেসে।
ক্লান্ত হলে একটু থামি,
তুমি থেকো পাশে,
স্বপ্নগুলো ডানা মেলুক
নিবিড় ভালোবেসে।
মনটা যদি হারায় পথে,
ডাকো আপন সুরে,
তোমার কণ্ঠ শুনলেই যেন
ফিরে আসি ঘুরে।
স্বপ্ন যখন ঝাপসা লাগে,
দেখাও নতুন রং,
তোমার ছোঁয়ায় জীবনে পাই
আশার নরম ঢং।
হাসি-কান্না মিলেই যেন
চলে পথের গান,
তুমি মানেই ভালোবাসা—
গভীর প্রেমের টান।